এই মুহূর্তে

মোবাইল ফোন ব্যবহারের প্রতিবাদ করায় স্কুল ইন্সপেক্টরকে মারধর, প্রধান শিক্ষক-সহ ৮ জন সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: মাধ্যমিক পরীক্ষার চলাকালীন পর্ষদের নিয়ম না মেনে মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে প্রধান শিক্ষক সহ ৮জনকে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ। শুধু তাই নয় মোবাইল ফোন ব্যবহার করে তার প্রতিবাদ করেছিলেন বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ। তাঁকে প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা পরীক্ষা শেষ হওয়ার পর মারধর করেছিল। সেই ঘটনাতেই জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে(Ajhapur High School) গ্রুপ ডি পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন তাঁর বেজে উঠায় সেই মোবাইল ফোন বিদ্যালয় পরিদর্শক জমা নেওয়ার জন্য চেয়েছিলেন। তাকে কেন্দ্র করে প্রথমে বচসা এবং পরীক্ষার শেষ শেষ হলে সেই বচসা প্রধান শিক্ষকের ঘর পর্যন্ত গেলে সেখানে অন্যান্য শিক্ষকরা এবং গ্রুপ ডি’র সেই কর্মী বিদ্যালয় পরিদর্শককে বেধড়ক মারধর করে।

বিদ্যালয় পরিদর্শক(Schol Inspector) প্রশান্ত কবিরাজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গ্রুপ -ডি’র কর্মী সহ প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মিলিয়ে মোট আটজনকে সাসপেন্ড করল মধ্য শিক্ষা পর্ষদ। স্কুল পরিদর্শকের অভিযোগ ছিল পর্ষদের নিয়ম না মেনে গ্রুপ ডি’ র কর্মী মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিলেন। হঠাৎ পরীক্ষা হলে মোবাইল বেজে ওঠার পর স্কুল পরিদর্শক সেই মোবাইল চেয়েছিলেন এবং কুলের প্রধান শিক্ষকের কাছে কৈফিয়ত তলব করে মোবাইল বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলে তার ওপর প্রধান শিক্ষক সহ সকলে মিলে ঝাঁপিয়ে পড়েন। ব্যাপক মারধর করা হয় স্কুল পরিদর্শককে এবং তাঁকে একটি ঘরে আটকে রাখার চেষ্টা হয়। এই ঘটনায় শুরু হয় রাজনৈতিক তরজা।

বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, তৃণমূলের শাসনকালে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে ।এটা তার বড় নিদর্শন ।সিপিএম নেতা অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, শিক্ষা ক্ষেত্রে এরকম ঘটনা এখন তৃণমূল কংগ্রেসের শাসনেই সম্ভব ও অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি তোলেন। তৃণমূল নেতা দেবু টুডু বলেছিলেন এই ঘটনা মেনে নেওয়া যায় না। অভিযুক্তদের শাস্তির তিনিও দাবি জানান তিনিও। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল বুধবার স্কুলে যাবে পর্ষদের একটি টিম। তারপর কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর বুধবার বিকেলে পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে স্কুলে এই ঘটনা ঘটেছে সেই স্কুলের প্রধান শিক্ষক গ্রুপ ডি’র কর্মীসহ মোট আটজনকে নিয়ম না মানা এবং স্কুল পরিদর্শককে মারধর করার অপরাধে সাসপেন্ড করা হল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিঘায় সমুদ্রের বালি চুরি চক্র, ৩টি ডাম্পার সহ গ্রেফতার ৬ পাচারকারী

পাওনা টাকা চাইতে গিয়ে ঠিকাদারের হাতে খুন হলেন পরিযায়ী শ্রমিক

লক্ষ্মীবারে রাজ্য বাজেটে সরকারি কর্মচারিদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা? জল্পনা তুঙ্গে

‘ফিরহাদ হাকিম মুর্শিদাবাদে পা রাখলে আস্ত ফিরবেন না’, হুমকি হুমায়ুন কবীরের

হাওড়া ব্রিজে রক্তাক্ত অবস্থায় পড়ে প্রৌঢ়ের দেহ, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

দিল্লি জয়ের পরে কলকাতায় ফিরলেন মমতা, তবে মুখ খুললেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ