সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের ইচ্ছাপূরণ করল রেল। যাত্রীদের দাবি মেনে এবার শিয়ালদহ-রানাঘাট এসি লোকালের স্টপেজ সংখ্যা বাড়ানো হল। সাধারণত এই লোকাল সব স্টেশনে দাঁড়ায় না। কিন্তু স্টপেজ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন যাত্রীরা। অবশেষে যাত্রীদের কথা চিন্তা করেই আরও ৫টি স্টেশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, আপাতত পরীক্ষামূলকভাবে পাঁচটি স্টেশন জুড়তে চলেছে। এরজেরে শিয়ালদহ রানাঘাট শাখায় বহু নিত্যযাত্রী উপকৃত হবেন।

সূত্রের খবর, সোমবার থেকে ৩১ জুলাই পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই স্টপেজ দেওয়া হবে। যাত্রীসংখ্যা পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ৫টি স্টপেজের মধ্যে রয়েছে সিমুরালি, হালিশহর, কাঁচরাপাড়া, জগদ্দল, ইছাপুর । পরীক্ষামূলকভাবে এই স্টপেজ দেওয়া হলেও ভবিষ্যতে সেগুলো থাকবে কিনা তা যাত্রীদের ওপরেই নির্ভর করবে। ৩১৬৩৭ শিয়ালদহ–রানাঘাট এসি লোকাল এবং ৩১৬৩৮ রানাঘাট–শিয়ালদহ এসি লোকাল ৫টি স্টেশনে দাঁড়াবে। কোন নির্দিষ্ট সময়ে এই স্টেশনে আসবে এসি লোকাল তাও জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩১৬৩৭ শিয়ালদহ–রানাঘাট এসি লোকাল ইছাপুরে আসবে সন্ধে ৭:৩২ মিনিটে। জগদ্দলে দাঁড়াবে ৭:৩৯। কাঁচরাপাড়ায় আসবে ৭:৪২। হালিশহরে আসবে ৭:৫৪। সিমুরালিতে আসবে সন্ধে ৮:১২। অন্যদিকে, ৩১৬৩৮ রানাঘাট–শিয়ালদহ এসি লোকাল দাঁড়াবে সিমুরালিতে ৮:৪৫। হালিশহরে ৯:০২ মিনিটে। কাঁচরাপাড়ায় ৯:১৩ মিনিটে। জগদ্দলে থামবে  ৯:১৬ মিনিটে। ইছাপুরে ৯:২৩ মিনিটে থামবে লোকালটি।

৫টি স্টেশন যুক্ত হওয়ার জেরে সাধারণ মানুষ সুবিধা বেশি পাবে। আরও বেশি সংখ্যক যাত্রীর কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। অফিসযাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হয়ে উঠবে। এই শাখায় উন্নত সংযোগ তৈরি হবে। এসি লোকাল থাকলে, সাধারণ লোকালে ভিড় কিছুটা হলেও কমবে। এসি লোকালের চাহিদা দিনের পর দিন বাড়ছে। কিন্তু স্টপেজ সব জায়গায় না থাকায় যাত্রীসংখ্যাও কম হচ্ছে। তাই পরীক্ষামূলকভাবে এটি শুরু হলেও তা স্থায়ী হয় কিনা সেটাই এখন দেখার। 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা