বড় খবর, রবিবার ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহান্তে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ব্রিজের কিছু রক্ষণাবেক্ষণের কাজের প্রয়োজন। সপ্তাহের শেষ দিনটিকেই বেছে নেওয়া হয়েছে কাজের জন্য। তাই রবিবার ৮ ঘণ্টা বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি ব্রিজ। এই সেতু পরিচিত বিদ্যাসাগর সেতু নামে। সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতু দিয়ে কোনও যান চলাচল করবে না। জানা গিয়েছে, ব্রিজের স্টে ও হোল্ডিং ডাউন পাল্টানো হবে। না হলে যে কোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। কলকাতার অন্যতম ব্যস্ত সেতু দ্বিতীয় হুগলি ব্রিজ। সপ্তাহান্ত হলেও, পথচলতি বহু মানুষ যে বেশ অনেকটা সময়ের জন্য অসুবিধার সম্মুখীন হবেন তা বলার অপেক্ষা রাখে না।

জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। রাস্তা মেরামতির কারণেই বন্ধ রাখা হবে যান চলাচল। সেই জন্য ঘুরিয়ে দেওয়া হবে বেশ কিছু গাড়ির রাস্তা। তবে এই প্রথম যে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে তা নয়, এর আগেও ব্রিজ মেরামতির কারণে বন্ধ রাখা হয়েছিল কলকাতার অন্যতম ব্যস্ত সেতুকে। যেমন গত ১১ অক্টোবর বন্ধ ছিল দ্বিতীয় হুগলি সেতু। সেদিন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট চার ঘন্টা এবং রবিবার বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত মোট পাঁচ ঘন্টা এই সেতু বন্ধ রাখা হয়েছিল। তেমনি এই রবিবার অর্থাৎ ২ নভেম্বর বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। এর ফলে যে আট ঘন্টা সেতু দিয়ে যান চলাচল করবে না তাতে সমস্যা সম্মুখীন হবেন যাত্রীরা। সেই অসুবিধার কথা মাথায় রেখেই গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেবে পুলিশ। তা জানিয়েও দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।

সাধারণত সপ্তাহের অন্যান্য দিনগুলিতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর যান চলাচলের চাপ অনেক বেশি থাকে। একথা অস্বীকার করা যায় না যে রবিবার সেই চাপ অনেক কম। সেই জন্যই সেতু রক্ষনাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য ছুটির দিনকেই বেছে নেওয়া হয় সাধারণত। এবারও অন্যথা হল না। তাই রবিবার ভোরে বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই জেনে নেবেন দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্ত রাস্তা হিসাবে কোন রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা