শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীরামপুরের আরএমএস মাঠে এক যুবক-যুবতীর মধ্যে বচসা ঘিরে রক্তারক্তি কাণ্ড। অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢোকানোর অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুবতীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত যুবককে ধরে মারধরের পর পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

শ্রীরামপুর স্টেশন সংলগ্ন আরএমএস মাঠটি গান্ধী ময়দান নামেও পরিচিত। মাঠের দু’দিকে রয়েছে কয়েক ধাপের গ্যালারি। সেখানে প্রায়ই যুবক-যুবতী ও ছাত্রছাত্রীদের বসে সময় কাটাতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় মাঝেমধ্যেই বচসা, ঝামেলা এবং নেশার আসর বসে। আজ বৃহষ্পতিবারও মাঠের গ্যালারিতে কয়েকটি যুবক-যুবতীর দল বসেছিলেন। সেই সময় আচমকাই এক যুবতীর চিৎকার শুনতে পান আশপাশের লোকজন। ছুটে গিয়ে তাঁরা দেখেন, যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, ওই যুবককে আটকাতে গেলে আরও এক যুবক আক্রান্ত হন। এরপর স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করেন এবং পুলিশে খবর দেন। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, আরএমএস মাঠে প্রায়ই নানা ধরনের ঝামেলা হয়। নেশার আসর থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপ সব মিলিয়ে পরিবেশ ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠছে। প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা

সামান্য জীবনযাত্রার পরিবর্তনে কীভাবে বাড়বে মস্তিষ্কের কার্যক্ষমতা?

স্ট্রোক রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে চান? ৬টি বিষয় অবশ্যই জেনে নিন

বয়স বাড়লেই কেন দুর্বল হয়ে যায় পেশি? কী বলছেন বিশেষজ্ঞরা..

পেটের সমস্যায় ভুগবেন, হঠাৎ অর্থপ্রাপ্তি হবে, কর্মে উন্নতির সুযোগ রয়েছে 

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির