‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)- এর আওতায় আসা শরণার্থীদের আবেদন নিষ্পত্তিতে আর দেরি করতে চাইছে না রাজ্য সরকার। রায়গঞ্জের সভা থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত আবেদনের শুনানি শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জানালেন, প্রায় ৯ হাজার আবেদনকারীর নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। CAA সার্টিফিকেট দেওয়ার দায়িত্বও তাঁর হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

রায়গঞ্জের সভায় দাঁড়িয়ে হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান। অমিত শাহজি এখন আমার উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছেন CAA সার্টিফিকেট দেওয়ার জন্য।’ তাঁর বক্তব্য, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে যাঁরা এ দেশে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। এ দিন সভা থেকে বিএসএফকে জমি হস্তান্তরের বিষয়েও তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মোট ৭.৯৫৬ একর জমির মধ্যে ইতিমধ্যেই ৭.৯১৬১ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরই CAA নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। শুভেন্দুর কথায়, ‘শরণার্থীদের CAA দেব। জেলাশাসককে বলে গেলাম, ৯ হাজার আবেদন রয়েছে। যাঁদের শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে জামাতিরা তাড়িয়ে দিয়েছে, তাঁদের CAA-তে নাগরিকত্ব দেব।’ এর আগে একাধিক সভা থেকে অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী। এ দিনও সেই প্রসঙ্গ তুলে তিনি জানান, বাংলাদেশ থেকে যাঁরা নিজেদের জীবন ও ধর্ম রক্ষার তাগিদে ভারতে এসেছেন, তাঁদের অনুপ্রবেশকারী বলা যায় না। তাঁরা শরণার্থী। তাঁর বক্তব্য, এই বিষয়টি মাথায় রেখেই নাগরিকত্ব সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন: ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

CAA-র আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সময়সীমাও নির্দিষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তাঁর নির্দেশ, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত আবেদনের শুনানি শেষ করতে হবে। তিনি আরও জানান, ৯ হাজার আবেদনকারীর মধ্যে যাঁরা তফশিলি জাতিভুক্ত, তাঁদের এসসি শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। জানুয়ারি মাসের ভোটার তালিকাতেও তাঁদের নাম অন্তর্ভুক্ত হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি এখনও যাঁরা CAA-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন সম্প্রদায়ের যোগ্য শরণার্থীরা এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাবেন বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে, বাংলাদেশি সন্দেহে আটক ব্যক্তিদের তালিকায় কোনও হিন্দু শরণার্থী রয়েছেন কি না, তা খতিয়ে দেখার জন্যও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বাংলাদেশ থেকে আসা কোনও হিন্দু শরণার্থী যেন জেলে না থাকেন। এমন কেউ আটক থাকলে, তাঁর ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে ব্যবস্থা নিতে হবে বলে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির