শান্তশিষ্ঠ বিশ্বদীপ আলিপুরদুয়ারের নিষিদ্ধপল্লিতে কেন যৌন কর্মীকে গুলি করল? ঘনাচ্ছে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখে মনে হয় নিপাট ভদ্রলোক। কোন বিবাদে থাকেন না। পুলিশের খাতায় রেকর্ডও খুব পরিষ্কার।  আলিপুরদুয়ারের নিষিদ্ধপল্লিতে শুটআউটের ঘটনায় একের পর এক তথ্য উঠে আসছে। গতকাল সন্ধ্যায় মহিলাকে খুনের পরে গণপিটুনিতে মারা গিয়েছে বিশ্বদীপ দাস (৩৪) নামে ওই ব্যক্তি। এবার সেই মানুষটার বিরুদ্ধে উঠে এল গুলি করে খুন করার অভিযোগ।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই নিষিদ্ধপল্লির ভিতরে তিনজন একটি বাইক চালিয়ে ঢুকেছিল। বিশ্বদীপকে নামিয়েই বাইকটি চম্পট দেয়।ওই ঘটনায় রবি দাস নামে এক স্কুল ছাত্র গুলিতে জখম হয়েছে। সে আলিপুরদুয়ার বয়েজ হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ে। বাড়ি আলিপুরদুয়ার শহরের ইটখোলা এলাকায়। বাঁধের রাস্তা ধরে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছিল সে। ঘটনার পর থেকে ওই নিষিদ্ধপল্লিতেও আতঙ্ক ছড়িয়েছে। এদিন সকালেও থমথমে গোটা এলাকা। নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা। 

সেই ঘটনায় তদন্তে নেমে একাধিক তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, বিশ্বদীপের বাড়ি আলিপুরদুয়ার ১ ব্লকের পাতলাখাওয়া গ্রামে। পুলিশের খাতায় তার কোনও নাম নেই। অতীতে ওই যুবক কোনও অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলও না সে। তবে কেন খুন করল সে? কেন তারা চম্পট দিল? বিশ্বদীপ ওই মাঝবয়সি মহিলাকে মাথার পিছনে গুলি চালিয়ে খুন করে। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল? বাইকে থাকা অন্য দুজনই বা কে ছিল? কী তাঁদের পরিচয়? টাকার বিনিময়ে কি বিশ্বদীপ গুলি চালাতে রাজি হয়েছিল? সেইসব বিষয় এখন তদন্ত করে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখার কথা জানাচ্ছেন তদন্তকারীরা। তদন্তের স্বার্থে এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলতে চাইছে না পুলিশ।

 

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার