BIG BREAKING: তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে সেক্স র‍্যাকেটের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা

আন্তঃরাজ্য সেক্স র‍্যাকেটের মাধ্যমে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন চুঁচুড়ার বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তঃরাজ্য সেক্স র‍্যাকেটের মাধ্যমে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠল। ইতিমধ্যে গোটা বিষয়টি নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন চুঁচুড়ার বিধায়ক।

হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জানান, গত ১২ সেপ্টেম্বর তাঁর ফোনে একটি অচেনা হোয়াটস্যাপ নম্বর থেকে ভিডিও কল আসে।  এরপর তিনি কলটি রিসিভ করেন । কিন্তু তারপর দৃশ্য দেখে চমকে যান বিধায়ক। একজন নগ্ন মহিলার দেহ দেখা যায় মোবাইল স্ক্রিনে। এরপর তিনি বুঝতে পারেন তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। বুঝে ওঠার পর তৎক্ষণাৎ কলটি কেটে দেন তিনি। বিধায়কের আরও অভিযোগ, এরপর ওই একই নম্বর থেকে একই ধরণের ভিডিও কল তাঁর মোবাইলে আসে তিনবার। প্রত্যেকবার তাঁকে নগ্ন মহিলার দেহ দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। যদিও বিধায়ক জানান, প্রত্যেকবার কল রিসিভ করার পর তৎক্ষণাৎ সেই কল কেটে দিয়েছেন তিনি। 

অসিত মজুমদার আরও বলেন, ওই ঘটনার পরদিন ১৩ সেপ্টেম্বর আলাদা একটি নম্বর থেকে হোয়াটস্যাপে ভয়েস কল আসে তাঁর মোবাইলে। সেই কল রিসিভ করার পর ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে দিল্লি পুলিশের আধিকারিক হিসাবে পরিচয় দেন। সেই ব্যক্তি বলেন, তাঁর কাছে বিধায়কের সেক্স ভিডিও কলের রেকর্ডিং রয়েছে এবং তিনি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবেন। এরপর অসিত বাবু তাকে হোয়াটস্যাপে না কল করে সাধারণ কল করতে বলেন। কিন্তু সেই প্রতারক তাঁকে পাল্টা হুমকি দেন বলে অভিযোগ।অবশেষে তাঁকে ব্ল্যাকমেল করা হচ্ছে বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন চুঁচুঁড়ার বিধায়ক। চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় সংশ্লিষ্ট নম্বরগুলি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৩৪ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

সহজেই কমবে শরীরের বাড়তি চর্বি! বানিয়ে নিন ১০টি সুষম ও প্রোটিনসমৃদ্ধ নৈশভোজ

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন