এসএফআই নেতার বিরুদ্ধে দলের নেত্রীকে বারবার সহবাসের অভিযোগ, অস্বস্তিতে সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তা নিয়ে লালপার্টির নেতারা ব্যস্ত। কিন্তু তার মধ্যেই ভয়ঙ্কর এক অভিযোগ সামনে এল। যা সিপিএম নেতাদের অস্বস্তি বাড়িয়ে দিল। খোদ এসএফআইয়ের নেতা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার সহবাস করেছে দলেরই নেত্রীর সঙ্গে বলে অভিযোগ।‌ এমনকী তাঁকে যৌন হেনস্থা পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ওই ছাত্রী নেত্রী। যা নিয়ে এখন আলিমুদ্দিনে আলোড়ন পড়ে গিয়েছে। দ্রুত এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়ে গিয়েছে। কারণ অভিযুক্ত এবং অভিযোগকারিণী দু’জনেই এসএফআইয়ের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। বেলেঘাটা এলাকার ওই এসএফআই নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এখন কপালে ভাঁজ ফেলেছে নেতাদের বলে সূত্রের খবর।

এদিকে এই অভিযোগ এমন সময় এসেছে যখন এসএফআইয়ের কলকাতা জেলার সম্মেলন শুরু হচ্ছে। আজ, বুধবার থেকে এসএফআইয়ের কলকাতা জেলার সম্মেলনের আগে যাতে অস্বস্তি চরমে না ওঠে তার জন্য ওই ছাত্রী নেত্রীর অভিযোগ ধামাচাপা দিয়ে রাখার চেষ্টায় নেমেছে সিপিএম বলে অভিযোগ। অভিযুক্ত ওই এসএফআই নেতা পার্টির অন্দরে প্রভাব রয়েছে বলেও দলীয় সূত্রে খবর। এমনকী এই নেতা এসএফআই রাজ্য কমিটিরও সদস্য। যার জন্য সঠিক বিচার মিলবে কিনা তা নিয়ে সংশয়ে অভিযোগকারিণী। ওই এসএফআই নেতার বিরুদ্ধে লিখিতভাবেই ওই ছাত্রী নেত্রী অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ।

অন্যদিকে ওই অভিযোগকারিণী ছাত্রী নেত্রী দলকে লিখিত অভিযোগে জানিয়েছেন, এসএফআই নেতা তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক রেখে চলেছে। এমনকী সেই সূত্রেই বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছিল ওই এসএফআই নেতা। ওই প্রতিশ্রুতি দিয়ে বারবার সহবাসও করেছিল। কিন্তু পরে দেখা যায়, ওই এসএফআই নেতার আরও কয়েকজন নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে। এই তথ্য জানতে পেরেই ওই নেতাকে নানা প্রশ্ন করেন। ধরা পড়ে যেতেই এসএফআই নেতা তাঁকে এই সম্পর্ক থেকে সরে যেতে চাপ দিতে থাকে। এমনকী ওই এসএফআই নেতা ছাত্রী নেত্রীকে হুমকি দিতে থাকে বলেও অভিযোগ।

তাছাড়া এই পরিস্থিতিতে পড়ে মানসিকভাবে ভেঙে পড়েন নির্যাতিতা। বাধ্য হয়ে দলের অন্দরে অভিযোগ দায়ের করেছেন। তখন অভিযোগকারিণীকে এই বিষয়টি আর না বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। কেন এমন করা হয়েছে?‌ সূত্রের খবর, বেলেঘাটা এলাকার ওই এসএফআই নেতা লোকাল কমিটির সদ্য দায়িত্ব ছেড়ে আসা কলকাতা জেলা এসএফআইয়ের সভাপতি বা সম্পাদক হওয়ার দৌড়েও রয়েছেন। তাই প্রবল অস্বস্তির মধ্যে পড়েছে এসএফআই শীর্ষ নেতৃত্ব। আগেও দমদম–লেকটাউন এলাকার এক এসএফআই নেতার বিরুদ্ধে মদ্যপানের প্রস্তাব, ফাঁকা ফ্ল্যাটে ডাকা, যৌন সম্পর্ক করার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছিল। প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষকে পদ থেকে সরতে হয়েছিল মহিলার সঙ্গে সহবাস করার জেরে। ভাইরাল হয় সেই ভিডিও। এমনকী এক দলের মহিলা নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরিকে বহিষ্কার করে সিপিএম। কদিন আগে রাজ্য কমিটির সদস্য যুবনেতা ইন্দ্রজিৎ ঘোষকেও এমন অভিযোগে বহিষ্কার করা হয়।

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত