শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে দাবি করল বেঙ্গল এসটিএফ। তদন্তকারীদের দাবি, পাকিস্তান যোগ, নাশকতার ছক, ভিআইপিদের গতিবিধি নজরদারি এবং ‘হানি ট্র্যাপ’ চক্র সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সাংবাদিক বৈঠকে বেঙ্গল এসটিএফের আইজি গৌরব শর্মা জানান, পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার হওয়া ২৪ বছরের হামিম মণ্ডলের মোবাইল ফোন, ল্যাপটপ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং বিভিন্ন এনক্রিপ্টেড চ্যাট বিশ্লেষণ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। তদন্তে উঠে এসেছে, পাকিস্তান থেকে পরিচালিত একাধিক হ্যান্ডলারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল বলে অভিযোগ।

এসটিএফের দাবি, ‘রানা’, ‘আবিদ,’হাবিব’ এবং ‘শেহজাদ’ নামে পরিচিত কয়েকজন হ্যান্ডলারের মাধ্যমে হামিমের সঙ্গে যোগাযোগ রাখা হত। তদন্তকারীদের অভিযোগ, এরা শেহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং সেই গ্যাংয়ের সঙ্গে আইএসআই-এর যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম-সহ একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিদেশি সিমকার্ড ব্যবহার করে যোগাযোগ চালানো হতো। পাকিস্তান থেকে অর্থ লেনদেন হয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এসটিএফের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল হামিমকে। তাঁর কর্মসূচি ও যাতায়াতের তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ। পাশাপাশি হাওড়ার এক মন্ত্রী এবং আরও কয়েকজন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বও সম্ভাব্য নিশানায় ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তদন্তকারী সংস্থার আরও দাবি, সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে পুলিশের পোশাক পরে সেখানে ঢুকে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। সেই উদ্দেশ্যে আরও কয়েকজন যুবককে যুক্ত করার চেষ্টাও চলছিল বলে অভিযোগ। ১৫ অগস্টকে কেন্দ্র করে কোনও নাশকতার ছক ছিল কি না, তাও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

এসটিএফ জানিয়েছে, হামিমের মাধ্যমে যুবকদের উগ্রপন্থীতে প্রভাবিত করা, অস্ত্র পাচার, নাশকতার পরিকল্পনা এবং ‘ব্রেনওয়াশ’-এর মতো কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছিল। একইসঙ্গে ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। এই মামলায় শনিবার সাহেবগঞ্জ থেকে হামিমের বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ আরও জানিয়েছে, হামিমের তৈরি নেটওয়ার্কে যুক্ত আরও কয়েকজন বর্তমানে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। হামিমের আর্থিক লেনদেন, বিদেশি যোগাযোগ এবং পরিবারের সদস্যদের ভূমিকা সম্পর্কেও তদন্ত এগিয়ে চলেছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস