ভাইফোঁটার বাজারে ব্যাপক চাহিদা আবার খাব, চেন্নাই এক্সপ্রেস, রাবড়ি বল, হরলিক্স ও বনভিটা সন্দেশের

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: বৃহস্পতিবার ভাইফোঁটা ।আর এবার ভাইফোঁটার আগেই মিষ্টির বাজার বুধবার সকাল থেকে তুঙ্গে। নদিয়ার শান্তিপুরে বিকোচ্ছে আবার খাব, ভাইফোঁটা সন্দেশ, চেন্নাই এক্সপ্রেস, রাবড়ি বল, হরলিক্স ও বনভিটা সন্দেশ, বাদশাহী ভোগ, কাঁচা আমের রসগোল্লা, স্ট্রবেরি রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা(Rasogolla) সহ প্রায় ৩০ প্রকারের মিষ্টি। বিগত বছরে মানুষের চাহিদা অনুযায়ী এবার ভাইফোঁটার আগেই নিত্যনতুন মিষ্টির ডালি নিয়ে ভাইয়েদের পাতে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছে শান্তিপুরের থানার মোড় এলাকার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী লোকনাথ মিষ্টান্ন ভান্ডার(Loknath Mistanna Bhandar)। সকাল থেকেই ক্রেতাদের ভিড় দোকানে।

শুক্রবার ভাইয়ের পাতে ভালো মিষ্টি তুলে দিতেই সকাল থেকে ভিড় জমাচ্ছেন দিদি ও বোনেরা। এমনটাই জানাচ্ছেন দোকানে কিনতে আসা এক ক্রেতা । প্রতিটি মিষ্টি ২০ টাকা থেকে শুরু ৫০ কিংবা ১০০ টাকা পর্যন্ত রয়েছে বলে জানান দোকানের মিষ্টি তৈরীর মূল কারিগর। এবারের ভাই ফোঁটায় নদিয়ার শান্তিপুরের এই মিষ্টির দোকান বিশেষ নজর কাড়বে বলে মনে করছে ক্রেতারা। সকলেই ভাই বা দাদার পাতে সুস্বাদু মিষ্টি দেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন মিষ্টির দোকানে। বছরে একটা দিন তাই দাম নয় নজর কাড়া মিষ্টি নিতে চাইছেন সকলে। যাতে মিষ্টি সাজানো থালা দেখে হাসি মুখ ফুটে ওঠে দাদা কিংবা ভাইয়ের।

তবে মিষ্টির পাশাপাশি অনেকেই আবার বিভিন্ন নামিদামি দোকানে ঢুকে নিচ্ছেন নোনতা নিমকি সিঙ্গারা কিম্বা অন্য কোন আইটেম। বুধবার সকাল থেকেই রাজ্যের প্রতিটি প্রান্তে মিষ্টির দোকানে ভিড় বাড়তে শুরু করেছে। কারণ ভাইফোঁটা কোথাও হয় প্রতিপদে অর্থাৎ বুধবার বিকেলে। আবার বাকিরা সকলেই পালন করবেন বৃহস্পতিবার সকাল থেকে দিনভর। এই দিনটা তাই নজর কারে মিষ্টির দোকানের রকমারি সুস্বাদু মিষ্টির আইটেম।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক