ময়দান ফাঁকা, তাই অনেকেই ফুটবল নিয়ে নামছেন, বিরোধীদের কটাক্ষ বিজেপি প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাস।বিরোধীদের কটাক্ষ করে ‘মাঠ ফাঁকা’ থাকার বার্তা।লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের পারদ তুঙ্গে। হরিপুর অঞ্চলের নৃসিংহপুর এলাকায় বাজার এবং বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমর্থন নিয়ে নির্বাচনী প্রচারে বের হন বিজেপি প্রার্থী । হুডখোলা গাড়িতে নয়, বরং সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে জনসংযোগ সারলেন তিনি। সাথে ছিল দলীয় কর্মীদের উচ্ছ্বাস ।

গতদিনের টোটো এবং বাইক র‍্যালি নিয়ে বিরোধীদের ‘নির্বাচনী বিধিভঙ্গ’-এর অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন বিজেপি প্রার্থী(BJP Candidate)। তিনি বলেন,সাধারণ মানুষ এবং টোটো চালকরা নিজেদের তাগিদেই এই মিছিলে যোগ দিয়েছেন। যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন, তারা ভালোবেসেই আমাদের সাথে শামিল হয়েছেন। এখানে জোর করে কাউকে আনা হয়নি।অন্যান্য দল ও নির্দল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া প্রসঙ্গে তিনি বেশ কটাক্ষের সুরেই কথা বলেন। তার মতে, গণতান্ত্রিক দেশে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে।কিন্তু সবাই ‘খেলোয়াড়’ হতে পারে না। তিনি আরও জানান ময়দান বর্তমানে ফাঁকা পড়ে আছে, তাই অনেকেই ফুটবল নিয়ে নামছেন।

প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের লড়াই প্রসঙ্গে তিনি বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি সরাসরি জানান যে, এই বিষয়ে যত কম বলা যায় ততই ভালো।তবে নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত এই প্রার্থী। গতবারের তুলনায় ভোটের ব্যবধান বা ‘লিড’ আরও বাড়বে বলে তিনি আশাবাদী। তার প্রধান লক্ষ্য নিজের আগের রেকর্ডকে ছাপিয়ে যাওয়া। হরিপুর অঞ্চলের মানুষের ভালোবাসা এবং দলীয় কর্মীদের সক্রিয়তা তাকে এক অনন্য আত্মবিশ্বাস জুগিয়েছে বলে তিনি জানান।বিজেপির এই হেভিওয়েট প্রার্থীর প্রচার ঘিরে গোটা এলাকায় এখন সাজ সাজ রব। এখন দেখার বিষয়, নির্বাচনী ফলাফলে এই আত্মবিশ্বাসের প্রতিফলন কতটুকু ঘটে।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১