Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুখ্যমন্ত্রীর পুজোর অনুদানের কাটমানি না দেওয়ায় শান্তিপুরে দুর্গাপুজোর মণ্ডপে হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর বর্মনপাড়া এলাকায় মহিলা পরিচালিত দুর্গাপুজো মণ্ডপে হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্মনপাড়া জাগরণী সমিতি নামে এই বারোয়ারি পুজোর সভাপতি শোভারানী বর্মন অভিযোগ করেন, গত ৩০শে সেপ্টেম্বর গভীর রাতে প্রায় আড়াইটে নাগাদ বিজেপি পঞ্চায়েত সদস্য পাপন বর্মনের ইন্ধনে বেশ কয়েকজন দুষ্কৃতী লাঠি, সোটা ও ইট নিয়ে পুজোমণ্ডপে(Puja Mandop) তাণ্ডব চালায়। ভাঙচুর করা হয় চেয়ার ও অন্যান্য আসবাবপত্র। নষ্ট করা হয় প্রতিমার ফুল, বেলপাতা, মালা ও পুজার সামগ্রী। ফলে স্বাভাবিক ভাবেই পুজার কার্যক্রমে বাধা সৃষ্টি হয়।এই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর পুজো কমিটির পক্ষ থেকে মাইকে প্রচার করে জানানো হয়, অভিযুক্তরা যদি নিঃশর্ত ক্ষমা চান, তবে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন না।

তবে অভিযোগ, সেই প্রচারের পরই ফের পরিস্থিতি উত্তপ্ত হয়।গত ২রা অক্টোবর রাত সাড়ে দশটা নাগাদ অভিযুক্তরা পুনরায় পুজোমণ্ডপে এসে উপস্থিত মহিলাদের ওপর চড়াও হয়। অভিযোগ, মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়। উপস্থিত কয়েকজন ব্যক্তি প্রতিবাদ করলে তাঁদের ওপরও এলোপাথাড়ি হামলা চালানো হয়। পুজো কমিটির দাবি, মুখ্যমন্ত্রীর অনুদানের টাকার কাটমানি না দেওয়ার কারণেই বিজেপির পঞ্চায়েত সদস্যের মদতে দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ । যদিও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলের পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলকে তীব্র কটাক্ষ করে প্রতিক্রিয়া দিয়েছেন শান্তিপুরের বিধায়ক (Shantipur MLA)ব্রজ কিশোর গোস্বামী। অপরদিকে জেলা বিজেপির(BJP) পক্ষ থেকে এই ঘটনা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তৃণমূল কংগ্রেস মিথ্যে অভিযোগ করছে বলে অভিযোগ করেছেন। তবে ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।এই ঘটনায় পুজো কমিটির পক্ষ থেকে শান্তিপুর থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশের পক্ষ থেকে।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর