এই মুহূর্তে

শান্তিপুরে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর:এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার এর ঘটনায় চঞ্চল্য। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার বয়রা এলাকায়। জানা যায় ,মৃত মহিলার নাম ঝুমা বারুই, বয়স ১৯ ।বাড়ি ফুলিয়া বয়রা এলাকায়। পরিবারের দাবি , শুক্রবার রাত ১১. ০০ টা নাগাদ ঘরের ভেতরেই শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। তবে কি কারণে এই ঘটনা তা বুঝে উঠতে পারছেনা পরিবার।ঝুমা দেবীর স্বামী কেরালায়(Kerala) কাজ করেন। শ্বশুর, শাশুড়ি এবং নিজের পুত্র সন্তানকে নিয়েই বসবাস করতেন তিনি। তবে কি কারণে এই ঘটনা তা নিয়েই ধন্দে পরিবার। যদিও মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার (Shantipur P.s.) পুলিশ রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য।

কি কারণে মৃত্যু তা জানার চেষ্টা করেছে শান্তিপুর থানার পুলিশ। মৃত গৃহবধুর স্বামীকে কেরালায় খবর পাঠানো হয়েছে। তিনি সেখান থেকে আসছেন। অপরদিকে মৃত গৃহবধূর শ্বশুরবাড়ির পক্ষ থেকে বাপের বাড়িতে খবর পাঠানো হয়। শুক্রবার রাতেই তারা হাসপাতালে যান। মৃত গৃহবধুর শ্বশুরের আক্ষেপ তাদের পুত্রবধূর যদি কোন সমস্যা ছিল তাহলে সেই কথা তাদেরকে জানালে তিনি তা নিয়ে আলোচনা করতেন।

সেই বিষয়ে হস্তক্ষেপ করতেন। তাহলে এই চরম পরিণতি ঘটতো না। আড়াই বছরের শিশু পুত্র কিভাবে মানুষ হবে তা নিয়ে চিন্তায় পড়েছেন মৃত গৃহবধূর শ্বশুর ও শাশুড়ি। তাঁদের দাবি মৃত গৃহবধূর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল সকলের। হঠাৎ কেন আত্মহত্যা করলেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন শ্বশুর – শাশুড়িরাও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ