Loading live market data...
Loading active stocks...
Connecting...

কালীপুজোর শোভাযাত্রা থেকে মদের ফোয়ারা ছিটকে গৃহবধুর গায়ে, প্রতিবাদে রণক্ষেত্র

Share:

নিজস্ব প্রতিনিধি ,নদিয়া: কালীপুজোর শোভাযাত্রা থেকে মদের ফোয়ারা ছিটকে পরে পথচারীর এক গৃহবধুর গায়ে, প্রতিবাদে রণক্ষেত্র, মুখের মদ গায়ে দিয়ে দেওয়া এবং বোতল দিয়ে গৃহবধূকে মারধরের অভিযোগ, গৃহবধূ ভর্তি হাসপাতালে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,কালী প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে যাওয়া শোভাযাত্রায় মদের ফোয়ারা। বোতল থেকে ছিটকে রাস্তা দিয়ে যাওয়া মহিলার গায়ে। প্রতিবাদ জানালে মুখে থাকা মদ দিয়ে দেওয়া হয় মহিলার মুখে ।স্ত্রীকে রক্ষা করতে গিয়ে স্বামীকে বেধরক মরধর ।নিমেষের মধ্যেই রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়ে রাস্তার পাশে একটি ওষুধের দোকানে র মধ্যে ঢুকে যাওয়ার উপক্রম। এরপর মদের বোতল দিয়ে স্বামী স্ত্রী এবং তার এক বন্ধুকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনা নিয়ে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর(Shantipur) শ্যামবাজার এলাকায়। উত্তেজনা সামাল দিতে ছুটে আসে দুই সিভিক ভলেন্টিয়ার এবং এলাকার যুবকরা তাদের মধ্যস্থতায় সাময়িক নিষ্পত্তি হলেও আক্রান্ত স্বামী এবং বন্ধু হাসপাতালে চিকিৎসা করিয়ে থানার দারস্থ, স্ত্রী চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিপুর রেল স্টেশন এবং গোডাউন মাঠের দিক থেকে পরপর তিনটি ঠাকুর তাদের বিসর্জনের প্রতিমা বাজনা এবং আলোকসজ্জা সহ শোভাযাত্রা নিয়ে কাশ্যপপাড়ার দিকে যাচ্ছিল । এর মধ্য থেকে নাম না লেখা কিংবা কোন ব্যানার না থাকা একটি পুজো উদ্যোক্তাদের কয়েকজনের সাথে মোটরসাইকেল করে যাওয়া পথচারী ওই স্বামী – স্ত্রীর বচসা। স্বামীর নাম সৌভিক কর। স্ত্রী রিমি কর ।তারা লাইব্রেরীর পেছনে দত্তপাড়ায় বসবাস করেন। ক্যামেরার সামনে মুখ না খুললেও কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এ ধরনের আচরণের জন্য দুই একজন যুবক ক্ষমা চেয়েছিলেন তবে স্ত্রীর প্রতি এ ধরনের অমানবিক এবং নোংরা ব্যবহারে স্বামী সৌরভ কোনভাবেই মেনে নিতে পারিনি তাই তিনি উত্তেজিত হওয়ার পরেই অন্যান্য পুজো উদ্যোক্তারা ছুটে আসে এবং পরিস্থিতি কিছুটা সময়ের জন্য রণক্ষেত্র তৈরি হয়।যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur Hospital) গিয়ে চিকিৎসাধীন ওই গৃহবধুর সাথে কথা বলে। এবং স্বামীকে সুনির্দিষ্ট অভিযোগ শান্তিপুর থানায়(Shantipur P.S.) জমা করতে বলে। তবে ইতিমধ্যেই পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে।

এদিকে, নদিয়ার শান্তিপুরে মহিলার ওপর মদ্যপ অবস্থায় হামলার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে বলে দাবি করলেন যে পুজো কমিটি ঠাকুর নিয়ে যাচ্ছিলেন সেই পুজো কমিটির মহিলা সদস্যরা। তারা জানান, জলের বোতল নিয়ে নাচানাচি হচ্ছিল। সেখানে বাড়ির মহিলারা এবং ছোট ছোট বাচ্চারা উপস্থিত ছিলেন। সুতরাং কোন মদ খাওয়ার বিষয়ই ছিল না । যে মহিলা আক্রান্ত হয়েছেন বলে দাবি করছেন তিনি এবং তার স্বামী তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ শুরু করেন গায়ে জল পড়ে যাওয়ার কারণে। অপরদিকে বর্তমানে তারা সঠিক বিচার চাইছেন । কারণ তারা মহিলারা মিলে পূজো করেন। তাদের পুজোকে কালিমালিপ্ত করতে অভিযোগ করা হচ্ছে বলে দাবি পুজো কমিটির মহিলাদের। অপরদিকে আক্রান্ত মহিলার দাবি মদ্যপ অবস্থাতেই তাকে মারধর করা হয়েছে এবং তার স্বামীকে মারধর করা হয়েছে। তাই তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর