রায় বাড়িতে মা এসেছিলেন জল খেতে, পরে স্বপ্নাদেশ পেয়ে শুরু হয় দুর্গার আরাধনা

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুরে অবস্থিত রায় বাড়ির কুলো দেবীর পুজো পাঁচ শতাব্দী ধরে চলে আসা একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দুর্গোৎসব। কথিত আছে, গৃহকর্তা গৌর হরি ঠাকুর (Gour Hari Thakur)একদিন ঠাকুরের পুজোর সময় এক তৃষ্ণার্ত মহিলা জল চান। তিনি গঙ্গাজল ও নাড়ু দেন সেই মহিলাকে। পরদিন রাতে গৌর হরি স্বপ্নাদেশ পান , সেই নারী আসলে দেবী দুর্গা এবং তাঁকে পুজো করার নির্দেশ দেন। তখন তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই এক কুলোর ওপর দেবীর ছবি এঁকে পুজো শুরু হয়। সেই থেকেই দেবীর নাম হয় ‘কুলো দেবী’।

রায় পরিবার তখন মুঘলদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চুঁচুড়া (Chuchura) থেকে পালিয়ে শান্তিপুরে আশ্রয় নেন। গৌরচাঁদ রায় ছিলেন প্রভাবশালী জমিদার। অবস্থার উন্নতি হলে কুলো দেবীর পূজাও ক্রমশ বৃহৎ আকার পায়।এই পুজোর বিশেষত্ব হলো, দেবী একাই পূজিত হন, কোনো পরিবার বা অন্য দেবতাদের সঙ্গে নয়। পুজোর আগের দিন ‘আনন্দ নাড়ু’ ভাজা হয়, নবমীতে (Nabami) থাকে মাছের প্রসাদ। বলির প্রথা থাকলেও এখানে পশুবলি নয়, আঁখ ও কুমড়ো বলি দেওয়া হয়।

শান্তিপুরের (Shantipur)প্রাচীন ঐতিহ্য ও লোকবিশ্বাস মিশে আছে এই অনন্য পুজোয়, যা আজও পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিতে উদযাপন করা হয়। পুজোর কদিন এই বাড়িকে ঘিরে থাকে সাধারণ মানুষের চরম উচ্ছ্বাস। ভক্তি ভরে পুজো হয় মায়ের। সকলের প্রবেশের অনুমতি থাকে এই পুজোয়।তাই এই পুজো এখন রূপ নিয়েছে সর্বসাধারণের দুর্গাপুজোয়।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

আদিবাসীদের কাঁধে চেপে এলাকা পরিক্রমার পর দুর্গার বিসর্জন, কোথায় ঘটে এমন ঘটনা?

চোখে জ্বালা কিংবা চুলকানি হলেই নিজের মতো আই ড্রপ ব্যবহার করছেন? সাবধান!

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন