দুদিনের একনাগাড়ে মুষলধারে বৃষ্টিতে ভেসে গেল একাধিক পুকুর ও চাষের জমি

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: এক নাগাড়ে মুষলধারে বৃষ্টি হওয়ায় ভেসে গেল একাধিক পুকুর সহ চাষের জমি। মাথায় হাত কৃষক সহ মাছ চাষের সঙ্গে যুক্ত মানুষদের।দুদিনের টানা বৃষ্টিতে একাধিক পুকুর ভেসে গেল নদিয়ার শান্তিপুরে(Shantipur)। পুকুর মালিকরা জানান, লক্ষ লক্ষ টাকার মাছ ক্ষতি হয়েছে। অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারা এই মাছ চাষ করেছিলেন। বর্তমানে বৃষ্টি তাঁদের রুজি রোজগারে জল ঢেলেছে। ক্ষতি হয়েছে প্রচুর টাকার। বৃষ্টির কারণে পুকুরের মাছ ভেসে গিয়ে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এদিকে, চাষের জমিতে ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল এখন জলের তলায়। মাথায় হাত চাষীদের। তবে পাট চাষীদের জন্য বৃষ্টি ভালো দিক হলেও অন্য ফসল চাষীরা দুঃখের সাথে দিন কাটাচ্ছে। অপরদিকে, গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে ভুগছেন।

যে কখন ভাগীরথীর জল উঠে বন্যা হয়ে যায় এলাকায়।অন্যদিকে,বর্ষা পড়তেই শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ভিটেমাটি ছাড়া বেশ কিছু পরিবার । অভিযোগ সুরধ্বনি নদীর ভরাটের দিকে।মাত্র দুদিনের লাগাতার বৃষ্টিতেই ঘরবাড়ি ভিটে মাটি ছেড়ে বাধ্য হয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন শান্তিপুর দু’নম্বর ওয়ার্ডের চারটি পরিবার। জানা যায়, আরো ৮ থেকে ১০ টি পরিবার আশঙ্কায় রয়েছেন ভিটেমাটি ছাড়ার। শান্তিপুর শহরের দু নম্বর ওয়ার্ডের একদিকে বাইগাছি পাড়ার একাংশ, বিলপুকুর, অন্যদিকে ঢাকা পাড়ার কিছু অংশ শহরাঞ্চলের মধ্যে হলেও বেশ খানিকটা নিচু বলে জানা যায়। যার ফলে লাগাতার বৃষ্টিপাতের জেরে জল জমা স্বাভাবিক। তবে প্রতি বছরের মতন এ বছরেও তা একটি খালের মধ্যে দিয়ে বহু প্রাচীন ইতিহাস সম্বলিত সুরধ্বনি নদীতে(Surodhani River) মেশার কথা ছিল। কিন্তু সম্প্রতি দু এক বছরের মধ্যে নদী দখল করে বসতবাড়ি ,কারখানা এবং অন্যান্য নির্মাণ হওয়ার কারণে সেই জল বেরোনোর পথ নেই। আর তার ফলেই বৃষ্টিতে এলাকা জলকীর্ণ হয়ে পড়েছে।বৃহস্পতিবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়া জেলাতেও লাগাতার বৃষ্টি হয়েছে। আর সেই জলেই জল যন্ত্রণা শুরু হয়েছে শান্তিপুরের বেশ কিছু ওয়ার্ডে অপেক্ষাকৃত নিচু জায়গা গুলিতে।

তবে পুরসভার পক্ষ থেকে ব্যাপক নিকাশী ব্যবস্থা ঢেলে সাজানোর পর আগের তুলনায় অনেকটাই জল যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে নগরবাসী। তবে এখানকার এলাকাবাসীদের অভিযোগ যদিও ব্যক্তিগত জমির উপর দিয়েই সুরধ্বনি নদীতে জল পড়তো ।একশ্রেণীর স্বার্থান্বেষী মানুষেরাই সেইসব নিচু জায়গাগুলিতে নিজেদের মতো করে বাড়িঘর বানিয়ে ফেলেছেন । যার ফলে কোনোভাবেই এই জল বেরোতে পারে না। তবে পুরসভার পক্ষ থেকেও সকলের সুবিধার্থে জল যাওয়ার জন্য কোন ব্যবস্থা করেনি কিংবা ওই এলাকায় নির্মাণ কার্যের অনুমতি দিতে কোন শর্তাবলী প্রযোজ্য করে নি। আর তার ফলেই আজকে এত বড় বিপদ।অভিযোগ, পূর্ববর্তী কাউন্সিলর যিনি ছিলেন তাকে জানিয়েও কোন ফল পাওয়া যায়নি। বরং তিনি বলতেন নিচু জায়গায় কম পয়সা জায়গা কিনলে এমনটাই হবে । অথচ ভোট নিতে আসার সময় হাতজোড় করে দাঁড়াতে হয় এই নিচু জায়গাতেই ।বর্তমান কাউন্সিলর তো একবারের জন্য খোঁজখবর নিয়েও দেখেন না। অথচ সরকার থেকে জল জমার পরে এই সমস্ত ত্রাণ কিংবা টাকা আসে সেগুলিও ভোগ করেন যারা উচু জমিতে থাকে সেই সমস্ত পরিবারেরা। এ বিষয়ে দু’নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পুষ্পা দাসের স্বামী সত্যনারায়ণ দাস জানান, বিলপুকুর(Bilpukur) নাম শুনেই বোঝা যাচ্ছে জায়গাটি বেশ নিচু।

এখানে আগে ধান চাষ হতো । মানুষের প্রয়োজনে বর্তমান সে সমস্ত কিছু জায়গাতেই বাড়ি হচ্ছে, সমগ্র এলাকাটি বিভিন্ন ব্যক্তি মালিকাধীন। তাই এতদিন সে সমস্ত পরিত্যক্ত জায়গার উপর দিয়ে জল যেত এখন সকলেই বাড়িঘর করে নেওয়ায় জল বেরোতে পারছে না। তবে একটি খাল দিয়ে এই জল গিয়ে পড়তো সুরধ্বনি নদীতে। কিন্তু বর্তমানে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সেখানে নির্মাণ করে নদীপথ অবরুদ্ধ করেছে। যদিও সে বিষয়েও আমি সাধারণ মানুষকে সাথে নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠিপত্র করেছিলাম । সুরধ্বনি সংস্কার শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয় পর্যায়ে কাজ হলে হয়তো অনেকটাই সুরাহা হবে।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক