বিধি মেনে দেবীর ষষ্ঠীতে বোধন, বেলুড় মঠে ষষ্ঠীর পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি : ষষ্ঠীতে বিধি মেনে বেলুড়মঠে হল দেবীর বোধন। সকালে ঘট স্নান করিয়ে বোধনের মাধ্যমে শুরু হয়েছে শারদোৎসবের সূচনা হয়েছে। দেবীর কল্পারম্ভ অনুষ্ঠান হয়েছে রীতিনীতি মেনে। এরপরেই দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস। সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে ভক্তদের। দেবীকে দেখতে সকাল থেকেই বেলুরমঠে আসছেন দর্শনার্থীরা।

জানা গিয়েছে, এদিন সকালে থেকে বেলুড়মঠে তৎপরতা নজরে এসেছে। ধুপ, ধুনো, ফুল, চন্দনের সঙ্গে মিলে মিশে বেলুরের আমেজটাই বয়েছে অন্যরকম। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী ও বেলুড় মঠের প্রবাহমান ঐতিহ্য মেনে বেলুড় মঠে অনুষ্ঠিত হয়েছে  দুর্গাপুজোর ষষ্ঠীর বোধন ৷ দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতিমাকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। দর্শকরা ঐতিহ্য ও ভক্তির মিলন অনুভব করছেন। প্রতিবছরের মতো এবারও বেলুড়ে নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। মঠের ভিতরে এবং আশেপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

অনেক সময় গিয়ে অনেকে পুজো দিতে পারেন না। তাঁদের জন্য অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইনে দানের সুযোগ সুবিধাও রয়েছে। বেলুড় মঠে দুর্গাপুজোর এবার ১২৫তম বর্ষ হিসেবে পালন করা হচ্ছে। ১৯০১ সালে বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। জানা গিয়েছে, মহালয়া থেকেই কলকাতা-সহ রাজ্যের সর্বত্র পুজোর আগমন বার্তা পাওয়া যায়। এখানে জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই অনুষ্ঠিত হয়েছিল দেবীরকাঠামো পুজো। চিরাচরিত প্রথা মেনে  জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয়েছে উমার আবাহন।   প্রতিবারের মত এবারও নিয়ম মেনে হয়েছে দেবীর বোধন। নিয়ম মেনেই হবে পুজো।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই