জামিন পেলেন মেসি কাণ্ডে অভিযুক্ত শতদ্রু, একাধিক শর্তসাপেক্ষে ৩৭ দিন পর মিলল ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত। ১০ হাজার টাকা এবং দুটো সিকিউরিটি বন্ডের ভিত্তিতে ছেড়ে দেওয়া হল কলকাতার স্পোর্টস প্রোমোটারকে। আজ, সোমবার ছাড়া পান মেসি কাণ্ডে প্রধান অভিযুক্ত শতদ্রু দত্ত। এর আগে দু’বার তাঁর জামিন খারিজ হয়ে গিয়েছিল। গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা দেখা দেয়। সেদিনই কলকাতা বিমানবন্দর থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়। লিওনেল মেসিকে কলকাতায় আনার প্রধান কারিগর ছিলেন এই শতদ্রু দত্ত। গ্রেফতার হওয়ার পর ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে।

এদিকে গত ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল জবাবের পর আবার খারিজ হয় জামিনের আবেদন। অবশেষে ৩৭ দিন পর জামিন পেলেন শতদ্রু দত্ত। শতদ্রুর বিরুদ্ধে ফুটবল ভক্তদের প্রতারণার অভিযোগে ওঠে। এর আগেও একবার জামিনের জন্য আবেদন জানিয়েছিল তাঁর বিচারপতি। কিন্তু জামিন খারিজ করে দেওয়া হয়। শেষপর্যন্ত ৩৭ দিন জেলে কাটানোর পর ছাড়া পেলেন শতদ্রু। দুটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো–সহ ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪ (৪)(৫), ৩২৬ (৫), ১৩২, ১২১ (২), ৪৫, ৪৬ এবং নাশকতামূলক কার্যকালাপ ছড়ানোর ও জনগনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।

অন্যদিকে এই বিশৃঙ্খলার পর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় অরূপ বিশ্বাসকে। এখন এই দফতরের দায়িত্ব রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। এই ঘটনার পর শতদ্রু দত্তের রিষড়ার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তল্লাশির পরই ব্যাঙ্ক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। টাকা ফেরতের সিদ্ধান্তও নেওয়া হয়। শতদ্রুর আইনজীবী আজ আদালতে সওয়াল করে জানান, তাঁর মক্কেলকে জেলে গিয়ে জেরা করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ক্ষয়ক্ষতির মামলায় বাকিদের জামিন দেওয়া হয়েছে। তা হলে শতদ্রুকে কেন জামিন পাবে না? মামলার এই পর্যায়ে অগ্রগতি কিছু নেই। শতদ্রুকে হেফাজতে রাখার কি প্রয়োজন? এরপরেই জামিন মঞ্জুর করেন বিচারক।

এছাড়া বিধাননগর দক্ষিণ থানায় ওই ঘটনা নিয়ে দু’টি পৃথক মামলা হয়েছিল। প্রথম মামলায় একমাত্র গ্রেফতার হয় শতদ্রু। দ্বিতীয় মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। শতদ্রুর জামিনের বিরোধিতা করে পুলিশ জানিয়েছিল, প্রায় ৩৫ হাজার দর্শক লিওনেল মেসিকে দেখবেন বলে টিকিট কেটেছিলেন। ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। জামিন পেলে শতদ্রু দত্ত প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কার কথা জানিয়েছিল পুলিশ। তাই তাঁর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল। অবশেষে সোমবার জামিন পেলেন শতদ্রু।

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব