‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় সিংহাসনচ্যুত হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দলবদলের হিড়িক দেখা গিয়েছে। কেউ তৃণমূল ভেঙে আলাদা শিবির তৈরি করে তাতে যোগ দিয়েছেন আবার কেউ এনসিপিআই-তে নাম লিখিয়েছেন। এখনও দলবদল চলছে। সূত্রের খবর, শশী পাঁজাও মমতার হাত ছাড়তে পারেন। তার মাঝেই দলবদলুদের বড় বার্তা দিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা।

তিনি জানিয়েছেন, ‘অনেকেই আমাকে তৃণমূল ছাড়ার পরামর্শ দিয়েছিল। তারা হয়তো আমার ভালোর জন্যই বলেছিল। কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়। সন্তান যদি বাবা-মাকে ছেড়ে চলে যায়, তা কি ভালো লাগে? যেখানে আছি, সেখানেই ঠিক আছি। কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে ছিলেন। তাই এখন নেত্রীর কঠিন সময়ে তাঁকে ছেড়ে যাওয়া ঠিক হবে না। যাঁরা গিয়েছেন দেখুন হয়তো কোনও কারণ রয়েছে। হয়তো ইডি-সিবিআইয়ের ভয়ে চলে গিয়েছেন।’

আরও পডুন: মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিজেপির সঙ্গে সংসার করে পরে কংগ্রেস ও সেখান থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। তাঁর উপর ভরসা করেই আসানসোল লোকসভার উপনির্বাচনে টিকিট দেন মমতা। তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে সাংসদ হোন। তারপর থেকেই মমতার সঙ্গে রয়েছেন শত্রুঘ্ন। দলবদলের জল্পনার মাঝে, গত ৩০ জুলাই সংসদের ক্যান্টিনে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে একসঙ্গে বসে খেতে দেখা গিয়েছিল শত্রুঘ্ন ও সৌগত রায়কে। যদিও সেটা কাকতালীয় বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। দল বা শিবির বদলের কোনও সম্ভাবনা নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের