সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও মানুষের মনরঞ্জনের জন্য বহু জায়গায় দেখানো হয় সার্কাস। তাঁবু খাটিয়ে বেশ কিছুদিন চলে সার্কাস। বহু মানুষই ভিড় জমান। কিন্তু সেই সার্কাসের তাঁবুতে ঘটল ভয়ানক ঘটনা। যা দেখে রীতিমত শিউড়ে উঠেছে অনেকেই। তাঁবুর ভিতর থেকে উদ্ধার করা হয়েছে এক কর্মীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।  

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)  চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের অন্ডালের উখড়ায়। জানা গিয়েছে, মৃতের নাম অনিলকুমার ঠাকুর (৫৭ বছর)। তিনি নদিয়ার বেতাই গ্রামের বাসিন্দা। অন্য কর্মীরা মঙ্গলবার সকালে সার্কাসের তাঁবু খুলতেই দেখতে পান অনিলকুমার ঠাকুরের ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উখড়াস ফাঁড়ির পুলিশ। তাঁবুর মধ্যে থেজে দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। 

দলের একজন কর্মীর মর্মান্তিক এই মৃত্যুর জন্য সার্কাসের মালিকপক্ষ  আজকের জন্য শো বন্ধ রাখার কথা জানিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সার্কাসের  ম্যানেজার রথীন্দ্র কুমার চট্টোপাধ্যায় জানান, ‘অনিলবাবু তাঁবু বাঁধা এবং তার নকশা তৈরির কাজে দক্ষ ছিলেন। কিছুদিন আগেই তিনি আমাদের সার্কাসে কাজে যোগ দিয়েছিলেন। সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি কাজ করেছিলেন। শো শেষের পর আমরা যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আজ সকালে সার্কাসের তাঁবুর ভিতর তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। কিন্তু কী কারণে তার মৃত্যু আমরা বুঝে উঠতে পারছি না।’ উল্লেখ্য, ঝুলন মেলা উপলক্ষ্যে  অন্ডালের খনি অঞ্চল ও সংলগ্ন এই এলাকায় বসেছিল সার্কাস। 

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর