আসানসোলে নিরাপত্তারক্ষীর মৃত্যু সহকর্মীর বন্দুকের গুলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: সহকর্মীর বন্দুকের গুলিতে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হল আসানসোলের একটি কারখানায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) সালানপুরের এক লোহা কারখানায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই লোহা কারখানায়। ঘটনার পর থেকে পলাতক এক নিরাপত্তারক্ষী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নিরাপত্তারক্ষীর নাম আনন্দ অরবিন্দ। তিনি আসানসোলের সালানপুরের দেন্দুয়ায় একটি বেসরকারি লোহা-ইস্পাত কারখানায় কর্মরত ছিলেন। শুক্রবার সকালে আশিস দাস নামের এক নিরাপত্তারক্ষী আনন্দের কাছে নিজের রাইফেলটি রেখে খেতে গিয়েছিলেন। এরপর কারখানার ভিতর থেকে গুলির শব্দ আসে। গুলির শব্দ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ওই কারখানার অন্যান্য কর্মীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন তাঁরা। এরপর দেখা যায় রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে রয়েছে আনন্দ অরবিন্দের দেহ। তার কাছেই পড়ে রয়েছে আশিস দাসের রাইফেল। তড়িঘড়ি আনন্দকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক আশিস দাস।

এদিকে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই নিরাপত্তারক্ষীর মৃত্যু হল তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ওই কর্মী আত্মঘাতী হয়েছেন না কি, বন্দুকটি নিয়ে নাড়াচড়া করার সময় আচমকা গুলি বেরিয়ে লেগে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আনন্দ অরবিন্দকে খুন করা হয়েছে নাকি তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে