তৃণমূলের যুবনেতাকে লক্ষ্য করে পরপর গুলি, বহরমপুরে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- মুর্শিদাবাদে দেদার চলল গুলি। দুষ্কৃতিদের টার্গেট তৃণমূলের যুবনেতা। অল্পের জন্য রক্ষা পেল নেতার প্রাণ। গুলির শব্দে ঘুম উড়ল এলাকাবাসীর। বহরমপুর জুড়ে আতঙ্কের ছায়া।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো শনিবারও রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা পাপাই ঘোষ। বহরমপুরের কাশিমবাজার রিংরোড সংলগ্ন এলাকায় দুষ্কৃতীরা তার গাড়ি লক্ষ্য করে পরপর দুরাউন্ড গুলি ছোড়ে। গুলির আওয়াজ শুনে বেরিয়ে আসেন আশপাশের লোকজন। যদিও ততক্ষণে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ওই ঘটনায় গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। তবে যুব তৃণমূল নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, সবসময় পাপাই ঘোষের সঙ্গে একজন বেসরকারি নিরাপত্তারক্ষী থাকেন। গতকাল ঘটনার সময় তাঁর নিরাপত্তারক্ষী সঙ্গে ছিলেন না। সেই সুযোগে ওই যুব নেতার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বহরমপুর থানার পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটালো সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাপাই ঘোষ জানান, তিনি রাজনীতি করেন। বিরোধীরা কেউ ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকতেই পারেন। এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশ তদন্ত করলেই দুষ্কৃতীরা ধরা পড়বে।

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

শাহজাহানদের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার জমিদখলের মামলায় চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক