জগদ্দলের গৃহবধূ খুনের কিনারা করল পুলিশ, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অজ্ঞাত পরিচয় গৃহবধুর মৃত্যুর ঘটনার কিনারা করলো জগদ্দল থানার (Jagatdal P.S.)পুলিশ। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার রেল স্টেশন থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় গৃহবধুর পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো।সেই মহিলার পরিচয় খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে ওই গৃহবধূর বাড়ি শ্যামনগর নিমতলা ঘাট রোড এলাকায়।পূর্ব মেদিনীপুর(East Medinipur) থেকে উদ্ধার হওয়া গৃহবধূ সুপ্রিয়া ঘোষ শ্যামনগর(Shyamnagar) নিমতলা ঘাট রোড এলাকায় একটি আবাসনে চারতলায় দিদির সঙ্গে থাকতেন।

কিন্তু সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করতে গেলে সুপ্রিয়ার বাড়ির লোকজন কোনরকম কোনরকম কথা বলতে চাননি। কিন্তু প্রতিবেশীরা জানায় এলাকায় ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিল। তার এই মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই তারাও হতভঙ্গ। তবে এই মৃত্যুর পেছনে কোন রহস্য আছে বলেই মনে করছে তারা ঘটনার তদন্তের দাবি সকলের। বিশেষ সূত্রে জানা যায়, গত ১৬ তারিখ ব্যারাকপুর কমিশনারেটের অধীন্থ শ্যামনগরের বাসিন্দা সুপ্রিয়া ঘোষ তার বাড়ি থেকে বেরিয়ে আসেন ।

তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি। গত ১৭ তারিখ তার পরিবারের লোকজন জগদ্দল থানায় মিসিং ডায়েরি করেন । ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকা থেকে মূল ২ অভিযুক্ত দীপশেখর বসু ও সুস্মিতা রায়কে গ্রেফতার করেছে। কি কারনে তারা সুপ্রিয়াকে খুন করলো সে বিষয়ে আরো তদন্ত খাতিরে ধৃত ২ ব্যাক্তিকে আজ জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর আদালতে পেশ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!