শ্যামপুরে শিবরাত্রি থেকে টানা ১০ দিন ব্যাপী চলে দুর্গা রূপে বানেশ্বরী দেবীর পুজো

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: গ্রামে দুর্গাপূজা নিষিদ্ধ।তাই দুর্গাপুজা এলেই কিছুটা মন ভার থাকে হাওড়ার শ্যামপুর থানার দেউলি গ্রাম ও সংলগ্ন এলাকার মানুষের।এখানকার অধিষ্ঠাত্রী দেবী বানেশ্বরী দেবী(Baneswari Devi)। আবহমান কাল ধরে দুর্গা রূপে পূজিত হয়ে আসছেন এই দেবী। কিন্তু দুর্গা পুজোর আক্ষেপ কড়ায় গণ্ডায় পুষিয়ে নেয় শিবরাত্রির(Shivratri) সময়। বলা ভালো, শিবরাত্রিতে শিব দুর্গা পুজোয় এই এলাকার দুর্গাপুজোর মতো রূপ নেয়। বিশাল আকার মণ্ডপ, তিন নির্ভর বিভিন্ন প্রতিমা, আর জমজমাট মেলা বসে।

সঙ্গে বাইরে থাকা গ্রামের যুবকদের বাড়িতে ফিরে আসা, নতুন জামাকাপড়-সব অনুসঙ্গই থাকে। দেউলী গ্রামের সবচেয়ে বড় পুজো অনুষ্ঠিত হয় দেউলী মিলন তীর্থ ক্লাবের উদ্যোগে। প্রতিমা শিল্পীর কল্পনায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দেবদেবীর বিচিত্র চিত্ররূপ প্রতি বছর নজর কাড়ে। এবছর তার অন্যথা হয়নি। শিবরাত্রি আগে তাই জমজমাট হাওড়ার শ্যামপুরের(Shyampur) এই প্রান্তিক এলাকা। টানা ১০ দিন ধরে চলবে এই পুজো এবং নানা ধরনের অনুষ্ঠান।

রক্তদান শিবির থেকে অংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং একাধিক নামিদামি শিল্পীদের নানা অনুষ্ঠান এবং তার সঙ্গে হরেক রকমের লোভনীয় খাবারের দোকান এবং তার ভিড় এতেই মশগুল থাকবে হাওড়ার শ্যামপুরের এই এলাকা। মাধ্যমিক শেষ হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ।তার মধ্যে এই দশ দিনব্যাপী উৎসব। যদিও পুজো উদ্যোক্তাদের দাবি প্রতিবছরই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় তাদের এই ১০ দিনের পুজো হয়। কিন্তু এই নিয়ে কখনো কোনো অসুবিধা হয়নি বা কেউ কোন অবজেকশন জানায় নি।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার