আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টোটোতে চেপে শ্যামপুরের গ্রামে গ্রামে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর : সপ্তাহান্তে প্রচারে নামলেন হাওড়ার শ্যামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানা। এদিন সকালে বাছরি গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর , মোহনপুর এবং কাঠালদহ এই দুটি গ্রামে টোটোতে চেপে পরিক্রমা করেন তিনি। সবুজ ঘেরা বিস্তীর্ণ ধানক্ষেতের উপর ঢালাই রাস্তার মধ্য দিয়ে সুদৃশ্য মিছিল সকলের নজর কাড়ে। উল্লেখ্য এই কেন্দ্রে এবারই প্রথম প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। পাঁচবারের বিধায়ক কালিপদ মণ্ডলকে সরিয়ে নদেবাসী জানাকে(Nadebashi Jana) এবার প্রার্থী করে তৃণমূল কংগ্রেস

উল্লেখ্য, এই কেন্দ্রে বি জে পি প্রার্থী ডঃ হিরন্ময় চ্যাটার্জি(Hiranmoy Chatterjee) ওরফে হিরণও প্রচারে ঢেউ তুলেছেন ইতিমধ্য। দুই রাজনৈতিক দলের প্রার্থী দলীয় কর্মী- সমর্থকদের সঙ্গে নিয়ে জোর কদমে প্রচার শুরু করেছে। তাসা ব্যাঞ্জো সবই রয়েছে প্রচারে। এর পাশাপাশি প্রচারে বেরিয়ে ছোটদের স্নেহ পেতে প্রার্থীরা ভোটারদের পাশাপাশি পৌঁছে যাচ্ছে তাদের কাছেও। অপরদিকে বিজেপি প্রার্থী তিনিও তৃণমূলের প্রার্থী বদল বিষয়টিকে ইস্যু করে উন্নয়ন যে ওই এলাকায় হয়নি,সেই প্রচারকে জোরদার করছে। দুই দলের প্রচার কে কেন্দ্র করে রাজনীতির আঙিনায় এখন তপ্ত হাওড়ার শ্যামপুরে।

এদিকে,ব্যক্তিগত আক্রমণ করলে হিরনের ভোট কমবে বলে মন্তব্য করেন রাজ্যসভায় সদ্য নিযুক্ত সাংসদ বাবুল সুপ্রিয়। হাওড়ার দেউলিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানার সমর্থনে কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বাবুল সুপ্রিয় বলেন,”শ্যামপুরে এসে হিরন তৃণমূল প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করছেন। এতে তার ভোট কমবে। এদিন তিনি বলেন আমি মুখ খুললে অনেক কিছুই বের হবে। কিন্তু হিরন আমার চেয়ে ছোট। তাই আমি বাজে কথা বলবো না।” বাবুল সুপ্রিয় আরো বলেন, বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার সহ সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। এস আই আর এর নামে অহেতুক হয়রানি প্রতিবাদে এবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে।”

Published by:

Share Link:

More Releted News:

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা, বাধা পেয়ে বেধড়ক মারধর, চাঞ্চল্য চুঁচুড়ায়

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ