৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: ৫৩-তেই রেকর্ড। ৩০.৫০ সেকেন্ডে ৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা।শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা অনিন্দিতা চট্টোপাধ্যায়(Anindita Chattapadhay) আবারও প্রমাণ করলেন, বয়স শুধুই সংখ্যা। ৫৩ বছর বয়সে মাত্র ৩০.৫০ সেকেন্ডে Holy Bible-এর ৬৬টি বইয়ের নাম সম্পূর্ণ বলে India Book of Records-এর ‘IBR Achiever’ খেতাব অর্জন করেছেন তিনি। এই অসাধারণ কৃতিত্বে শহরজুড়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কারণ এর আগে যে রেকর্ড ছিল, তা হয়েছিল ৩৬ সেকেন্ডে এবং সেই প্রতিযোগীর বয়সও ছিল অনেক কম। ফলে অনিন্দিতার এই সাফল্য নিঃসন্দেহে অনুপ্রেরণার।

ছোটবেলা থেকেই সঙ্গীত ও নৃত্যের সঙ্গে গভীর সম্পর্ক অনিন্দিতা চট্টোপাধ্যায়ের। বর্তমানে তিনি শিলিগুড়ির একজন বিশিষ্ট সংগীতশিল্পী, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীতের জন্য শহরে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। দীর্ঘদিন ধরে শিল্পীস্বত্তার চর্চার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও যুক্ত তিনি। রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও সামাজিক কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যেই একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। বহু গুণী মানুষের কাছে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলেছেন এই শিল্পী।তবে শুধু সংগীতেই নয়, ধর্মীয় ও সাহিত্যচর্চাতেও সমান আগ্রহ রয়েছে তাঁর। বাইবেল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন অনিন্দিতা। পাশাপাশি আগামী দিনে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বই লেখার পরিকল্পনাও রয়েছে তাঁর। নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে নতুন কিছু করার ইচ্ছেই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে মনে করছেন পরিচিত মহল।

অনিন্দিতা চট্টোপাধ্যায় বলেন, “এই স্বীকৃতি আমার কাছে খুবই আবেগের। দীর্ঘদিনের অনুশীলন, ধৈর্য আর একাগ্রতার ফল এই সাফল্য। আমি কখনও ভাবিনি বয়স একটা বাধা হতে পারে। বরং প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করেছি। আগামী দিনে আবার এই রেকর্ড ভাঙতে চাই। ইতিমধ্যেই World Book of Records-এ নাম তোলার প্রস্তুতি শুরু করেছি। এখন লক্ষ্য ১৫ সেকেন্ডের মধ্যে ৬৬টি বইয়ের নাম সম্পূর্ণ বলা।”শিলিগুড়ির সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ অনিন্দিতা চ্যাটার্জীর এই সাফল্য এখন শহরের গর্ব। শিল্প, সাধনা ও আত্মবিশ্বাসের মিশেলে তিনি দেখিয়ে দিলেন, ইচ্ছাশক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আগামী দিনে বিশ্বমঞ্চে আরও বড় সাফল্য নিয়ে তিনি ফিরবেন, সেই আশাতেই এখন অপেক্ষায় তাঁর শুভানুধ্যায়ীরা।

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক