নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, শিলিগুড়িতে পথ অবরোধ বাসিন্দাদের

Share:

নিজস্ব প্রতিনিধি ,শিলিগুড়ি: পাকা রাস্তার দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু সেই কাজ শুরু হতেই দুর্নীতির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি(Siliguri) সংলগ্ন জামুরিভিটা এলাকা। নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারাভাবে রাস্তা তৈরির অভিযোগ তুলে শুক্রবার দীর্ঘ সময় পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা।​স্থানীয় সূত্রে জানা গেছে, জামুরিভিটার ভোলা মোড় থেকে এলআইসি মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে সম্প্রতি। কিন্তু কাজ শুরু হতে না হতেই রাস্তার গুণমান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সরকারি নিয়ম ও নির্দিষ্ট সিডিউল মেনে কাজ করছেন না সংশ্লিষ্ট ঠিকাদার।

নতুন রাস্তায় যে পরিমাণ পিচ ও পাথর দেওয়ার কথা, তা দেওয়া হচ্ছে না। এমনকি রাস্তার উপরিভাগ এতটাই নড়বড়ে যে হাত দিয়েই তা উঠে আসছে।স্থানীয়দের অভিযোগ আমরা আন্দোলনের পর অনেক কষ্টে এই রাস্তার অনুমোদন পেয়েছি। কিন্তু ঠিকাদার সংস্থা নিজের মুনাফা বাড়াতে নিম্নমানের কাজ করছে। প্রতিবাদ করলেই কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা চাই সঠিক তদারকির মাধ্যমে টেকসই রাস্তা তৈরি হোক।
​শুক্রবার সকাল থেকে ভোলা মোড়(Bhola More) এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতাকে আশ্বস্ত করার চেষ্টা করা হয় যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। স্থানীয়রা সাফ জানিয়েছেন, কাজের গুণমান সংশোধন না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। ​এখন দেখার, প্রশাসনের পক্ষ থেকে এই নিম্নমানের কাজের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ বা পুনরায় কাজ করানোর ব্যবস্থা নেওয়া হয় কি না।

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….