কাজের চাপে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা BLO’ র, ভয়াবহ ঘটনা শিলিগুড়িতে

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিলিগুড়িতে আত্মঘাতী হয়েছেন বিএলও। শিলিগুড়ি ৪৭ নম্বর বুথের বিএলও আত্মহত্যা করেছেন। কাজের চাপে আত্মঘাতী হয়েছেন। তার নাম শ্রবণ কুমার কাহার(Sraban Kumar Raha)। তিস্তা নদীতে(Tista River) ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। রিয়াং-এর কাছে আত্মহত্যা করেছেন। মৃতদেহ তিস্তার জল থেকে পড়ে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের অভিযোগ অত্যাধিক এসআইআর শুনানির কাজের চাপে ওই BLO আত্মহত্যা করেছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার হাবড়াতে শুনানি আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া হারবাত পোলবাতে শুনানি আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে। ধুলিয়ান, গোয়ালপখোরেও শুনানি আতঙ্কে মৃত্যু হয়েছে। ডোমজুড়েও শুনানি আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটেছে।

অন্যদিকে, বুধবার এসআইআরের শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক বিডিও অফিসের কর্মী। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিডিও অফিসে। ওই বিডিও অফিসের আধিকারিকের নাম অমিয় রঞ্জন রায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানে তিনি চিকিৎসাধীন। জানা গিয়েছে, অমিয় রঞ্জন রায় গঙ্গারামপুর বিডিও অফিসের কর্মী। বুধবার সকাল থেকে এসআইআর শুনানির কাজ চলছিল। ওই বিডিও অফিসে ।প্রচুর মানুষের ভিড় হয়েছিল। বিডিও অফিসের আধিকারিকরা ভোটারদের শুনানির কাজ করছিলেন। অন্যান্য কর্মীদের সঙ্গে অমিয় রঞ্জন রায় সেই কাজে অংশগ্রহণ করেছিলেন। দুপুরে শুনানি চলাকালীন অমিয় রঞ্জন রায় হঠাৎ অসুস্থতা বোধ করেন। শারীরিকভাবে দুর্বল হয়ে তিনি কিছুটা অচৈতন্য মত হয়ে পড়েন। এরপরই তাকে উদ্ধার করে সহকর্মীরা নিয়ে যায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

সেখানে চিকিৎসকরা তা শারীরিক পরীক্ষা করার পর তাকে ভর্তি নেওয়া সিদ্ধান্ত নেন। এই ঘটনায় বেশ কিছুক্ষণ গঙ্গারামপুর ব্লক অফিসে শুনানির কাজ ব্যাহত হয়। পরে ওই আধিকারিক হাসপাতালে ভর্তি হলে তাঁর সহকর্মীরা ফিরে এসে পুনরায় এসআইআর শুনানির কাজ শুরু করেন। এই প্রসঙ্গে গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শংকর সরকার অভিযোগ করেন ,যা কিছু ঘটনা ঘটছে তার জন্য নির্বাচন কমিশন দায়ী। জনগণের হয়রানি পাশাপাশি এবার সরকারি আধিকারিকরা হয়রানির মধ্যে পড়ছেন। কাগজপত্র সব ঠিক থাকা সত্ত্বেও ভোটারদের শুনানি কেন্দ্রে ডেকে পাঠানো হচ্ছে। সকাল থেকে ভিড় হচ্ছে বিভিন্ন শুনানি কেন্দ্র। আর সেখানে কাজের চাপে এবার সাধারণ ভোটারদের পাশাপাশি শুনানিতে অংশগ্রহণ করা সরকারি আধিকারিকরা অসুস্থ হয়ে পড়ছেন।

নতুন ইবোলা স্ট্রেইনের যুগান্তকারী ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

মে মাস নয় বদলে যেতে পারে আইপিএলের সময়, জেনে নিন বিশেষ কারণ

‘‌সবাই অভ্যাস করুন আইন মেনে চলুন’‌, কড়া বার্তা দিলেন দিলীপ

গুজরাতকে হারিয়ে IPL-এর ফাইনালে RCB, আনন্দে মাঠেই অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতেই হবে’, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

বিয়ের সময় শ্বশুরকে পা ধরতে বাধ্য করেছিল জামাই, শ্বশুরবাড়িতে করুণ পরিণতি মেয়ের

SIR-বৈধ, নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

তৃণমূল বিধায়ককে পুরীর হোটেল থেকে আটক করল পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

সাত সকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

বিজেপি কর্মীদের খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ কাদের মোল্লা-সহ গ্রেফতার ১০

স্ত্রীকে পছন্দ নয়, ৫০ হাজারে ধর্ষকদের কাছে বিক্রি পাষণ্ড স্বামীর

অনুব্রত মণ্ডল–কাজল শেখ–চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমল, বীরভূমের তিন নেতা চাপে