শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাহত যান চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: উত্তরবঙ্গে শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন জঙ্গলে বেশ কয়েকদিন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চলেছে। এর আগে বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলেও কে বা কারা দিনের বেলায় আগুন ধরিয়ে দেয়। একাধিক মূল্যবান গাছ পুড়ে যায়। জঙ্গলমহলে শালবনে আগুন ধরিয়ে দেওয়া হয়।শিলিগুড়ি থেকে পাহাড়া গামী রাজ্য সড়কের গাড়িধুরা এলাকায় রাস্তার দুপাশে থাকা জঙ্গলে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। সোমবার দুপুরে আচমকায় এই জঙ্গলে আগুন দেখতে পায় স্থানীয়রা। জানা যায়, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই জঙ্গলে।

তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের প্রায় ১৫ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। জানা গিয়েছে কার্শিয়াং বন বিভাগের অন্তর্গত বামনপোখড়ি জঙ্গলে রয়েছে বন্য জীবজন্তুরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাদের প্রাণহানি হতে পারে। তাই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে বন দফতরের কর্মীরা। কিন্তু কারা কি উদ্দেশ্যে প্রতি নিহত এই জঙ্গলগুলিতে আগুন লাগিয়ে দিচ্ছে তা জানতে তদন্ত করছে পুলিএদিন অগ্নিকাণ্ডের দরুন পাহাড়ি জঙ্গলে বহু পুরনো গাছ পুড়ে যায়। আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে মুহূর্তে।

ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা রোধে জনচেতনা বাড়াতে প্রচার চালানো হচ্ছে। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা রোধ করা যাচ্ছে না। সেদিন এই অগ্নিকাণ্ডের দরুন বেশ কিছুক্ষন শিলিগুড়ি থেকে পাহাড়ি পথে যান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যা নাগাদ আগুন ধীরে ধীরে নিভে আসে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ