স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পরেই চরম সিদ্ধান্ত স্বামীর, তিন মাসেই সব শেষ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভিডিও কলে স্ত্রী’র সঙ্গে কথা বলার পরেই চরম সিদ্ধান্ত নিলেন শিলিগুড়ির ঠাকুরনগরের বাসিন্দা বছর চব্বিশের অমিত চট্টোপাধ্যায়। বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই আত্মহত্যার পথ বেছে নিলেন।  এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অমিতের দেহ ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।

আত্মঘাতী যুবকের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে অমিতের দ্বিতীয়বার বিয়ে হয়েছিল ২৯ বছর বয়সী এক মহিলার সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকে দুজনের মধ্যে দাম্পত্য অশান্তি লেগেই ছিল। অভিযোগ, স্ত্রীর ফোনে প্রায়শই অজানা নম্বর থেকে কল ও মেসেজ আসত, যা নিয়ে সন্দেহ তৈরি হয়। অমিত বারবার প্রশ্ন করলেও স্ত্রী এ  নিয়ে সদুত্তর দিতে পারেননি। কলহ চরমে পৌঁছলে কয়েকদিন আগে বাপের বাড়ি চলে যান অমিতের স্ত্রী।  এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন অমিত।

সোমবার স্ত্রীকে ভিডিও কল করেন। মিনিট পাঁচেক কথা হয় দুজনের। পরে একটি ভিডিও রেকর্ড করে স্ত্রীকে পাঠিয়ে আত্মহত্যা করেন। অমিতের বোন জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ পর তিনি একটি কল পান, যেখানে জানানো হয় অমিত বিপজ্জনক কিছু করতে চলেছেন। ছুটে এসে দেখেন, ততক্ষণে সব শেষ। অমিতের দেহ ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবকের পরিবারের দাবি, স্ত্রীর পরকীয়া মেনে নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন অমিত।  পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আত্মহত্যার আগে কোনও সুইসাইড নোট লিখে যাননি অমিত। ফলে স্ত্রীর ফোনে তিনি যে ভিডিও পাঠিয়েছেন তা খতিয়ে দেখা  হচ্ছে।

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু