শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: স্বামীর অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী স্ত্রী। উত্তেজনায় ফেটে পড়ল এলাকা। স্বামীর প্রেমিকার বাড়িতে হামলা ও ভাঙচুর।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির আশিঘর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভজন সরকারের সঙ্গে প্রতিবেশী মাম্পি সরকারের(Mampi sarkar) দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক নিয়ে সংসারে অশান্তি তৈরি হয়। এই পরিস্থিতি সহ্য করতে না পেরে ভজনের স্ত্রী ঝর্না সরকার(Jharna Sarkar) আত্মঘাতী হন বলে অভিযোগ পরিবারের।ঘটনা সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই ভজন ও মাম্পির ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে দাম্পত্যে অশান্তি বাড়ছিল।

অভিযোগ, মানসিক চাপে পড়ে ঝর্না সরকার বৃহস্পতিবার বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।ঝর্নার মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই উত্তেজনা তুঙ্গে ওঠে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত মাম্পি সরকারের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ। মুহূর্তেই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিড় সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সকল পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে।স্থানীয়রা দাবি করেছেন, অবৈধ সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই এলাকায় গুঞ্জন ছিল। ঝর্নার অস্বাভাবিক মৃত্যুর পর ক্ষোভ বিস্ফোরিত হয়েছে। তবে পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে