শিলিগুড়ির জনশ্রী ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ দিঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:চারিদিকে পুজো পুজো গন্ধ। একদিকে যেরকম শিলিগুড়ির কুমারটুলিতে চলছে প্রতিমা গড়ার কাজ। পাশাপাশি বিভিন্ন পূজো মণ্ডপ গুলি তাদের মন্ডপ তৈরির কাজ চালাচ্ছে জোর কদমে। কারণ হাতে আর খুব একটা সময় নেই, দ্রুত সম্পন্ন করতে হবে প্যান্ডেল তৈরির কাজ। চারিদিকে এখন ব্যস্ততা রয়েছে তুঙ্গে।শিলিগুড়ির ঘোঘোমারি জনশ্রী ক্লাবের(Janashree Club) পুজো এবারে ৫৬ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। জোর কদমে তৈরি হচ্ছে মন্ডপ। তাদের দূর্গা পুজোর থিম দিঘার জগন্নাথ মন্দির(Digha Jagannath Temple)। অন্তত তিন থেকে চার মাস ধরে চলছে মন্ডপ তৈরির কাজ। এই বিষয়ে সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানিয়েছেন, দিনরাত এক করে চলছে কাজ। এবারে তাদের থিম দিঘার জগন্নাথ মন্দিরের অনুকরণে।

অন্তত ২৫ থেকে ৩০ লক্ষ টাকা বাজেট রয়েছে এবার তাদের পুজোর। পুজোর দিনগুলিতে থাকবে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি। এই পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে বয়স্ক দর্শনার্থীদের জন্য তো থাকছে বিশেষ ব্যবস্থা। রাখা হচ্ছে যথেষ্ট সংখ্যায় স্বেচ্ছাসেবক ও হুইল চেয়ার। যেহেতু এবার তাদের মণ্ডপ দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে, তাই বহু বয়স্ক দর্শনার্থীরা সেখানে আসবেন এটা উদ্যোক্তারা মনে করছেন। যারা দীঘায় জগন্নাথ মন্দিরে যেতে পারেননি, সেই শিলিগুড়ির বয়স্ক মানুষরা তাদের মন্ডপে হাজির হয়ে সেই মন্দিরকে। অনুকরণ করে যে মন্ডপ তৈরি হচ্ছে তা চাক্ষুষ দর্শন করবেন।

তাই বয়স্ক দর্শনার্থীদের হুইলচেয়ারে(Wheelchair) করে বিশেষ পথ দিয়ে নিয়েছে প্রতিমা দর্শন করিয়ে এবং মন্ডপ দেখিয়ে তাদের আবার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে এই পুজো উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর দাওয়া অনুদানের টাকা থেকে তারা ফুটবল সহ সারা বছর নানা ধরনের সামাজিক কাজে কমিটির পক্ষ থেকে খরচ করবে বলেও জানিয়ে দিয়েছেন। শিলিগুড়িবাসির কাছে এবারের এই দুর্গা পূজার মণ্ডপ বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে বলে দাবি করেছেন উদ্যোক্তারা।

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের

শ্রীরামপুরের শ্বশুর বাড়িতে নেই সুমিত, দাবি শাশুড়ির