‘জাস্টিস ফর সিস্টার’ লিখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ যুবকের! আত্মহত্যা কেন? তদন্তে পুলিশ

কাজের নামে বেরিয়ে মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিলেন যুবক। তাঁর স্কুটার থেকে মিলল একটি চিঠি। যেখানে লেখা, 'জাস্টিস ফর সিস্টার'। এটাকে সুইসাইড নোট বলে মনে করছেন পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের নামে বেরিয়ে মহানন্দা ক্যানেলে ঝাঁপ দিলেন যুবক। তাঁর স্কুটার থেকে মিলল একটি চিঠি। যেখানে লেখা, ‘জাস্টিস ফর সিস্টার’। এটাকে সুইসাইড নোট বলে মনে করছেন পুলিশ। কিন্তু বোনের কী হয়েছিল? কেন সে বিচার পায়নি, তা উল্লেখ করেননি চিঠিতে। এই ব্যাপারে পুলিশ বা তাঁর পরিবার কারো তরফেই কিছু জানানো হয়নি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি মহাকুমার কাশীরাম এলাকায় মহানন্দা ক্যানেলে। নদীর পাড়ে স্কুটি থামিয়ে ঝাঁপ দিয়েছেন ওই যুবক। মৃত যুবকের নাম মনোজ ডালমিয়া, বছর ৪৮ বছর। তিনি শিলিগুড়ির মিলনপল্লী এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, রবিবার বাড়ি থেকে স্কুটার নিয়ে বেড়িয়েছিলেন মনোজ। ফাঁসিদেওয়া এলাকায় মহানন্দা ক্যানেলের পাশে স্কুটার রেখে সুইসাইড নোট লেখেন তিনি। এরপরেই মোবাইল, দোকানের চাবি এবং সুইসাইড নোট স্কুটারে বুটে রেখে মহানন্দার ক্যানেলে ঝাঁপ দেন তিনি। মুহূর্তেই সব শেষ। তলিয়ে যান তিনি। বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে পড়তেই ছুটে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। এরপর তাঁরা ফাঁসিদেওয়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের রেখে যাওয়া জিনিসগুলি বাইক থেকে উদ্ধার করে। পুলিশ ক্যানেলে নেমে ওই যুবকের খোঁজ শুরু করলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।

পুলিশের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা দলকেও খবর দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরাও যুবকের খোঁজ পায়নি। এই মুহূর্তে স্পিড বোট নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। যুবকের স্কুটি থেকে পাওয়া নথিগুলি থেকে তাঁর পরিচয় জেনে মনোজের পরিবারকে খবর দিয়েছে পুলিশ। আশ্চর্য বিষয় হল, তাঁর রেখে যাওয়া সুইসাইড নোটটি। যেখানে লেখা ছিল, ‘জাস্টিস ফর সিস্টার’। তা নিয়েই রহস্য দানা বাঁধছে। কিন্তু মনোজ বোনের বিচার চেয়ে কেন আত্মঘাতী হলেন, সেই জবাব নেই পরিবারের কাছেও। বোন আদৌ জীবিত কি না এবং তাঁর সঙ্গে কী হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। মনোজের প্রতিবেশী জানিয়েছেন, আত্মহত্যার কারণ সম্পর্কে তাঁদের ধারণা নেই। সুইসাইড নোটে কেন বোনের বিচারের কথা লিখে রেখে গেলেন তিনি, তাঁর খোঁজ করছে পুলিশ। তদন্ত চলছে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক