পোস্টার ছেঁড়ার অভিযোগে সরব গৌতম দেব, শিলিগুড়িতে অবস্থান-বিক্ষোভ, তুমুল উত্তেজনা

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো ব্যানার ও পোস্টার ছেঁড়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।বিশেষ করে শিলিগুড়ি ১৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তৃণমূলের। গৌতম দেব(Goutam Deb) অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁদের প্রচারের সামগ্রী নষ্ট করা হচ্ছে এবং এর পিছনে বিজেপির হাত রয়েছে। তাঁর আরও অভিযোগ, রাতের অন্ধকারে বহিরাগতদের এনে এই কাজ করানো হচ্ছে।

ঘটনার বিষয়ে নির্বাচন আধিকারিকদের ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জানান তিনি। তবুও একই ধরনের ঘটনা বারবার ঘটায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী ও তাঁর সমর্থকরা।এরই প্রতিবাদে শিলিগুড়ির কাছারী রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসেন গৌতম দেব ও তাঁর অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে সক্রিয় হয় পুলিশ। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে পোস্টার-ব্যানার ছেঁড়ার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলে পুলিশ তদন্তে নামে। সেই সূত্রেই এক বিজেপি কর্মীর বাড়িতে পুলিশ পৌঁছালে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী শংকর ঘোষ(BJP Candidate Sankar Ghosh)।

শংকর ঘোষের অভিযোগ, নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি কর্মীদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে একতরফাভাবে পুলিশ পদক্ষেপ করছে। ঘটনার প্রতিবাদে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়ে যায়।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে