চেন্নাই থেকে শিলিগুড়ির পলাতক গৃহশিক্ষক আমির গ্রেফতার, পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ​দীর্ঘ টানাপড়েন আর শহরজুড়ে উত্তেজনার পর অবশেষে পুলিশের সাফল্য। শিলিগুড়ির গুড়ুংবস্তি এলাকায় নাবালিকা কিশোরীর রহস্যমৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলিকে(Amir Ali) গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, ঘটনার পর ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত। প্রায় ২৫০০ কিলোমিটার পথ ধাওয়া করে তাঁকে পাকড়াও করেছে তদন্তকারীরা।​অভিযুক্ত গ্রেফতার হলেও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। রবিবার ধর্না মঞ্চ থেকে এক সাংবাদিক বৈঠকে তিনি পুলিশের সদিচ্ছা ও কার্যকারিতা নিয়ে একাধিক ক্ষোভ উগরে দেন।
​​

পুলিশি তদন্তে অনাস্থা এনে শঙ্কর ঘোষ(Sankar Ghosh) দাবি করেন, অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের এই দীর্ঘ সময় নেওয়া একেবারেই বাঞ্ছনীয় ছিল না। তাঁর অভিযোগ, কোনো এক অদৃশ্য রাজনৈতিক চাপের কারণেই আমির আলিকে ধরতে পুলিশের এত দেরি হয়েছে।আন্দোলনের জয় বলে তিনি স্পষ্ট জানান, এই গ্রেফতারি সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল। শহরবাসীর সমর্থন এবং বিজেপির লড়াইয়ের চাপেই পুলিশ সক্রিয় হতে বাধ্য হয়েছে।বনধ প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে অভিযুক্ত গ্রেফতার হওয়ায় জনজীবনে স্বস্তি ফেরাতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ডাকা আগামীকালের বনধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি।​নির্বাচনের চেয়ে মানবিকতা বড় তাই গত পাঁচ দিন নির্বাচনী প্রচার বন্ধ রাখা প্রসঙ্গে শঙ্কর ঘোষ বলেন, “ভোটের প্রচারের চেয়েও মৃত কিশোরীর বিচার পাওয়া এবং তার পরিবারের পাশে দাঁড়ানো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।অভিযুক্ত গ্রেফতার হলেও লড়াই এখনই শেষ হচ্ছে না। মৃত্যুর প্রকৃত কারণ যতক্ষণ না সামনে আসছে এবং দোষীর কঠোরতম শাস্তি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে।
​

বর্তমানে ধৃত আমির আলিকে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়ি নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিস্তারিত প্রেস মিট হওয়ার পর নিজের পরবর্তী পদক্ষেপ ও প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী। শহরজুড়ে চাঞ্চল্য থাকলেও পরিস্থিতি এখন অনেকটাই থিতু। তবে শঙ্কর ঘোষের তোলা “রাজনৈতিক চাপের” অভিযোগ ঘিরে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে জোর কদমে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন লুকিয়ে থাকার পরও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত গৃহশিক্ষক।কুলিপাড়া থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ওই কিশোরীর গুরুংবস্তি এলাকার বাসিন্দা ওই অভিযুক্ত গৃহশিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সে ওই গৃহশিক্ষকের বাড়িতে টিউশন(Tution) পড়তে যেত।

মৃতের পরিবারের অভিযোগ, ওই গৃহশিক্ষকই তাঁদের মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের গ্রেফতারির দাবিতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিকে, কিশোরীর দেহ উদ্ধারের খবর পেয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বাড়ি ছেড়ে চম্পট দেন ওই গৃহশিক্ষক। প্রধান নগর থানার বিশেষ দল চেন্নাই থেকে গৃহশিক্ষককে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে শিলিগুড়িতে নিয়ে আসে। সোমবার তাঁকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক