‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৪ মে রাজ্যে পালাবদলের পর তৃণমূল ছেড়ে বহু নেতা-কর্মী এখন নব্য বিজেপি হয়েছে। পুরনো বিজেপি নেতা-কর্মীদের কোণঠাসা করে এখন উদীয়মান হয়ে উঠেছেন নব্যরাই। আর এই বিজেপি নেতাদের থেকেই সাবধান হতে বারবার নির্দেশ দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। সুবিধা পেতে ও পিঠ বাঁচাতে পুরনো তৃণমূল ছেড়ে এখন বিজেপির ডালে আশ্রয় নিয়েছেন কিছু ভুঁইফোড়। কিন্তু পোশাক বদলালেই যে বিজেপিতে সুবিধা পাবেন, ভোটের টিকিট পাবেন তেমনটা নয়। সেই কথাই স্পষ্টভাবে আজ, রবিবার ফের একবার জানিয়ে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

এদিন কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে বৈঠকে বসেছিলেন শমীকবাবু। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ ও রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যদিও ঠিক কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ রাজ্য বিজেপির সভাপতি। তবে পুরভোট নিয়ে দলবদলু বা সুবিধাবাদীদের স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। শমীকবাবু জানিয়েছেন, ‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই ভোটের টিকিট পাওয়া যাবে না। কেউ কেউ ভাবছেন নব্য বিজেপি হয়ে গিয়েছি, হাতে গেরুয়া পতাকা ধরে ঘুরছি। কোনও লাভ হবে না। কাউন্সিলর টিকিট পাওয়া এত সহজ নয়। চাপ আছে। বেছে বেছে প্রার্থী করা হবে।’

আরও পডুন: ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

রাজ্য বিজেপির সভাপতি আরও জানিয়েছেন, ‘বিরোধী বলে এখন কেউ নেই। সিপিএম পরীক্ষিত, পরিত্যক্ত। সিপিএমে বিরক্ত বাংলার মানুষ। তৃণমূল পুরো নির্মূল। ঋত বা হৃত, কোনওটাতেই মানুষের আর ভরসা নেই। তাদের নিয়ে আর কেই আড়ালেও আলোচনা করছে না। মানুষ এখন বিজেপির উপর ভরসা করছে। চিন্তা করবেন না, আমরাই কলকাতা ও হাওড়া পুরসভায় বিপুল আসন নিয়ে বোর্ড গঠন করব।’

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ