SIR  আতঙ্কে স্ট্রোক, মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR  আতঙ্কে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের পিংলায়। মা, বাবার নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। সেই থেকে চিন্তা, তারপর স্ট্রোক। স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুবকের। মৃতের নাম বাবলু হেমব্রম। জানা গিয়েছে, রবিবার পর্যন্ত পিংলার BLO জমা নিয়েছেন ফর্ম। কিন্তু বাবলু হেমব্রম সেই ফর্ম জমা দিতে পারেননি। কারণ তাঁর মা বাবার নাম ছিল না ২০০২ এর ভোটার লিস্টে। পরিবারের দাবি, SIR আতঙ্কেই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

জানা গিয়েছে, পিংলার BLO একাধিকবার যোগাযোগ করেছিলেন বাবলু হেমব্রমের সঙ্গে। ৬ তারিখ তাঁর বাড়িতে গিয়ে ফর্মও দিয়ে এসেছিলেন BLO। প্রতিদিনই প্রায় BLO’র সঙ্গে তার যোগাযোগ হয়েছে। বারবারই তিনি BLO কে জানিয়েছেন একটু দেরি হবে ফর্ম জমা দিতে। কিন্তু একের পর এক দিন পেরোলেও ফর্ম জমা পড়েনি।

ইতিমধ্যে পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। তাঁর দেহের ময়না তদন্ত করা হবে। ২০০২ এর ভোটার তালিকায় বাবলু হেমব্রমের বাবা-মা-ভাই-বোন কারও নাম ছিল না। তিনি সবসময়ই আতঙ্কে থাকতেন যে তাঁদের পরিবারকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, দেশছাড়া করা হবে। সেই আতঙ্ক থেকেই স্ট্রোক বলে দাবি করেছেন মৃতের পরিবার।

SIR আতঙ্কে মুর্শিদাবাদে বেলডাঙা থানার মহুলায় কমল নন্দী নামে এক ব্যক্তি অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেন। বিহারে জন্ম কমলের। কিন্তু খুব অল্প বয়সে বাবা-মা মারা যাওয়ার পর ভবঘুরের মতো বিহার থেকে চলে আসেন বাংলায়। তারপর এখানে বিয়ে করে থাকতে শুরু করেন মহুলায়। কিন্তু ‘SIR’ ঘোষণা হওয়ার পর থেকেই নিজের কোনও নথি না থাকায় বেশ কিছু দিন থেকেই আতঙ্কে ভুগছিলেন। বিহারে থাকা তাঁর পরিবারে সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু বহুদিন গ্রাম ছাড়া, ফলে পরিবারের সদস্যরা কমল নন্দীকে চিনতে অস্বীকৃত হন।

তারপর থেকেই শুরু হয় আতঙ্ক। বাড়ির লোক বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। প্রবল আতঙ্কে ভুগে রবিবার অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন কমল নন্দী। তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় কমল নন্দীর।

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘সতলুজ’-এর মুক্তি নিয়ে ZEE5-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে