বাবা-মায়ের নথি ছাড়া গ্রহণযোগ্য নয় পাসপোর্ট, এসআইআর নিয়ে নয়া পাঁয়তারা নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: এটা কি শুধুই ভোটারদের হয়রানি, নাকি চূড়ান্ত ভোটার তালিকা থেকে ‘বৈধ’ নাগরিকদের নাম বাদ দেওয়ার নতুন কৌশল-এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। কারণ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার আওতায় এবার কয়েক লক্ষ তথাকথিত ‘আনম্যাপড ভোটার’-কে দ্বিতীয়বার শুনানির নোটিস পাঠাল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, যেসব ভোটার প্রথম দফার শুনানিতে পাসপোর্টের কপি জমা দিয়েছিলেন, তাদের অনেকের নথি এবার গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। কমিশনের যুক্তি-শুধু ভোটারের নথি যথেষ্ট নয়, বাবা-মায়ের পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত নথিও আবশ্যক। সেই কারণেই ফের শুনানিতে ডাকা হচ্ছে তাদের।এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির সময় কমিশন জানিয়েছিল, ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজের অথবা কোনও নিকট আত্মীয়ের নাম নেই, তাঁরা ‘আনম্যাপড ভোটার’ হিসেবে বিবেচিত হবেন। এই শ্রেণির ভোটারদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য মোট ১৩ ধরনের নথির তালিকা প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে পাসপোর্ট ছিল অন্যতম গুরুত্বপূর্ণ দলিল।

তবে নতুন করে তৈরি হওয়া নির্দেশিকায় বয়সভিত্তিক শর্ত আরও কঠোর করা হয়েছে। যেসব আনম্যাপড ভোটারের জন্ম ১৯৮৭ সালের এপ্রিলের পর থেকে ২০০৪ সালের মধ্যে, তাঁদের বাবা অথবা মায়ের নথি জমা দেওয়া বাধ্যতামূলক। আর যাঁদের জন্ম ২০০৪ সালের পর, তাঁদের বাবা ও মা-দু’জনের নথিই পেশ করতে হবে। অন্যথায় তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতের। যাদবপুর বিধানসভার জয়া সেন, গৌরী সাহা কিংবা মুর্শিদাবাদের ভোটার জিয়াউল শেখ-এই ধরনের বহু ভোটার ইতিমধ্যেই দ্বিতীয় নোটিস পেয়েছেন। তাঁদের প্রশ্ন একটাই-পাসপোর্ট যদি ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হয়, তবে এখন কেন তা অগ্রহণযোগ্য? যদিও ইআরও-দের বক্তব্য, কমিশনের অনলাইন সিস্টেমে যেভাবে নির্দেশ রয়েছে, তাঁদের সেই অনুযায়ীই কাজ করতে হচ্ছে।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের একাংশ প্রশ্ন তুলেছেন, এটি কি প্রশাসনিক জটিলতা, না কি পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম ছাঁটাই করার কৌশল? কারণ যে পাসপোর্টকে বৈধ নথি হিসেবে  হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, হঠাৎ করেই তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই