রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

প্রাতঃভ্রমণে গিয়ে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, ঘোষণা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েতে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগ করা হবে। আজ, বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে বিভাগীয় দফতরের আধিকারিকদের সঙ্গে। প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগ করা হবে। চাকরির নিয়োগের জন্য প্রায় সাড়ে ৬ হাজারের নাম শর্ট লিস্ট করা হয়েছিল। আপাতত সেটাই তৈরি হচ্ছে। দফতরে কর্মচারী নেই, তাই সেই কাজগুলি পড়ে রয়েছে। এক একজন চারটে পঞ্চায়েত দেখেন। সেই কারণে কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে। আপাতত সেগুলি সব ক্লিয়ার করা হবে। মন্ত্রীসভায় বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানো হয়েছে। কেন্দ্র পয়সা দেয়। সেটাই এখন কাজে লাগাতে হবে, বহু কর্মী বঞ্চিত হয়েছেন। তাঁদেরকেও ধাপে ধাপে কাজে ফেরানো হবে।’ তবে কবে হতে পারে এই চাকরি?

আরও পড়ুনঃ জামুড়িয়ায় ইসিএলের কয়লাখনিতে ধস, মৃত ১ শ্রমিক, আহত অনেকে

দিলীপ ঘোষ এই বিষয়ে বলেছেন, ‘এখনও ঠিক করে বলা যাচ্ছে না। বিধানসভা বসার পরে ক্যাবিনেট মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।’ প্রসঙ্গত, আগে চুক্তিভিত্তিক কর্মীদেরও চাকরি থাকবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অর্থাৎ পূর্বতন সরকারের অধীনে যাঁরা ‘আন্ডার টেকেন’ পদে চাকরিতে ছিলেন, নতুন সরকারের আমলে কারও চাকরি যাবে না। রাতারাতি কোনও অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না। রাজ্যে সিভিক-সহ প্রায় ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। পুরসভাগুলিতেও হাজার-হাজার চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন। তাই পালাবদলের পরেও কারও চাকরি যাবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছে বিজেপি সরকার।

আরও পডুন: আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

রাজ্যে পালাবদল হয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিপুল আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। ভোটে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার ও প্রচারে রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। পাশাপাশি শপথগ্রহণের প্রথম ক্যাবিনেট বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিল, গত ১৫ বছরে রাজ্যে তেমন চাকরির রিক্রুটমেন্ট হয়নি। ফলস্বরূপ অনেক চাকরি প্রার্থীদেরই সরকারি চাকরির পরীক্ষায় বসার সময়সীমা পেরিয়ে গিয়েছে। তাই সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা আরও ৫ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। 

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগারায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন মুখ্যমন্ত্রী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে