আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভোট পরবর্তী হিংসা মামলায় আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে পৌঁছে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে আইনজীবীর পোশাকে সকালে পৌঁছে গেলেন তিনি। বিধানসভা নির্বাচন শেষ হতেই দেখা যায় তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। আর জিতে ক্ষমতায় এসেছে বিজেপি। তার পর থেকে একের পর এক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে দু’‌দিন আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তৃণমূল প্রার্থী তথা আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই আজ মামলা লড়তে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোট পরবর্তী হিংসা মামলায় অত্যাচারের শিকার হচ্ছেন তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। তার সঙ্গে নির্বিচারে শহর থেকে জেলায় ভাঙচুর করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট পরবর্তী হিংসা মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতেই আজ অংশ নিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এসে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলায় সওয়াল করবেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে ভিড় জমে উঠেছে। একাধিক আইনজীবী রয়েছেন তাঁর সঙ্গে।

আজ সকাল ১০টা ১৫ মিনিটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে আসেন। গত ১২ মে রাজ্যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলিতে ব্যাপক তাণ্ডব চালানো হয়। আর সেসব রুখতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। ওই সংক্রান্ত মামলাতেই এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার মামলার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছিল। আজ সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দলের হয়ে মামলা লড়বেন তিনি।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজেকে আইনজীবী হিসাবে তুলে ধরবেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা রাখলেন তিনি। রাজ্যের নানা প্রান্তে তৃণমূল কর্মীদের উপর পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। জনস্বার্থ মামলায় উল্লেখ করা হয়েছে, রাজ্যের একাধিক জায়গায় প্রায় ২ হাজার তৃণমূল সমর্থক শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন। অন্তত ৩৬৫টি তৃণমূল কার্যালয় ভাঙচুর অথবা ভস্মীভূত করা হয়েছে। এমনকী বহু কর্মী–সমর্থক প্রাণের ভয়ে ঘরছাড়া হয়ে পড়েছেন। উল্লেখ্য, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে সওয়াল করতে দেখা গিয়েছিল।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে