আদালত থেকে বেরোনোর মুখেই মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন শেখ শাহজাহান

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা আদালত থেকে জেলের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় কোর্ট লকআপ থেকে থেকে যখন বার হচ্ছিল শেখ শাহজাহান সেই সময় নিজের মেয়েকে দেখে জড়িয়ে ধরে আদর করেন তিনি । পুলিশ ভ্যানে ওঠার পর পরিবারের সাথে কথা বলতে বলতেই তিনি বলেন সব সত্য সামনে আসবে । সত্যের জয় একদিন হবে ।পাশাপাশি জয় বাংলা স্লোগান দেন তিনি।শেখ শাহাজাহান(Sk. Sahajahan) ও শেখ আলমগীরের পরবর্তী শুনানি আগামী ১০ তারিখ বসিরহাট মহাকুমা আদালতে।

শেখ শাহজাহানকে মঙ্গলবার বিকেল পাঁচটার সময় বসিরহাট আদালতের(Bashirhat Court) লক আপ থেকে যখন বার করা হয় শেখ শাহজাহান নিজের মেয়েকে জড়িয়ে ধরে আদর করতে দেখা যায়। পাশাপাশি গাড়িতে উঠে শেখ শাহজাহান বলেন, চিন্তা কোরো না ।সবাই ভালো থাকো ।সত্যের জয় অবশ্যই হবে। শাহাজানের মেয়ে বলে আমার আব্বু আবার ফের ফিরে আসবে। সত্যের প্রমাণ হবে।বাবার সঙ্গে তাল মিলিয়ে মেয়েও একই কথা বলেন সত্যের জয় হবে। উনার স্ত্রীর সঙ্গে কথা হয়। পাশাপাশি সন্দেশখালির মানুষের সঙ্গে কথা হয় শাহজাহানের । শাহাজাহান বলেন সবাই ভালো থেকো। চিন্তা করো না । সত্যের জয় অবধারিত। পাশাপাশি সন্দেশখালির মানুষ শেখ শাহজাহানকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন সকলে আদালত চত্বরে।

অন্যদিকে,শাহজাহানের কথা বলবেন না ।আইন আইনের পথে চলবে। সত্য উদঘাটন হোক। এমনটাই চাই বসিরহাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম(Hazi Nurul Islam) বারাসতে জেলা শাসক দপ্তরে আজ মনোনয়নপত্র জমা দিতে এসে এই দাবী করেন । সম্প্রতি প্রকাশ পাওয়া ভিডিওর সত্যতা রয়েছে এবং সেই কারণেই নেতৃত্বের সামনে এনেছে। বিজেপি তাদের মত করে প্রচার করছে। সন্দেশখালিতে আমি যে কবার গেছি সেখানকার মানুষ যেভাবে আমার দিকে আশীর্বাদ করেছে তাতে ফল চার তারিখে স্পষ্ট হয়ে যাবে। একসময় জঙ্গিপুরে দাঁড়িয়ে হেরেছিলেন হাজী নুরুল ইসলাম আজ জঙ্গিপুরের ভোট এবং তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন সে প্রসঙ্গে বলেন জঙ্গিপুরেও জিতবে বসিরহাটেও জিতবে তৃণমূল। এদিন মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় নির্বাচনের আদর্শ আচরণবিধে ভঙ্গ করেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম । জেলাশাসকের দপ্তরের মধ্যেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে স্লোগান শাউটিং করেন তৃণমূল প্রার্থী ।

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল