কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

Share:

নিজস্ব প্রতিনিধি: চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক! হুগলির বেলমুড়িতে তড়িঘড়ি থামানো হয় আপ 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরার নীচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। যান্ত্রিক ত্রুটিও ধরা পড়ে। পরে বিষয়টি চালকের নজরে আসতেই তিনি ট্রেন থামিয়ে দেন। আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়িতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন রেল আধিকারিকরা। শিয়ালদহ থেকে 13173 আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রেনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের কাছেই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে।

আরও পডুন: দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে রেল সূত্রে জানা গিয়েছে। প্রায় ২০ মিনিট পর ৮টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় বেলমুড়ি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। যদিও রেলের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। প্রাথমিক অনুমান, চাকার ব্রেকশুতে ঘর্ষণের কারণে ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চালক ট্রেনটি দাঁড় করিয়ে দিতেই বহু যাত্রীকে নেমে যেতে দেখা যায়। অনেককে রেললাইন পার করে অন্য প্ল্যাটফর্মে উঠতে দেখা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও