দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের। জানা গিয়েছে, রাস্তার নীচে লোহার গ্রিল বসানোর কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। আচমকাই দ্রুত গতিতে ছুটে আসা একটি সাদা গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত আরও দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গুরুগ্রামের নিউ পালম বিহারের শ্রী রাম চক সংলগ্ন দ্বারকা এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সময় একদল শ্রমিক এক্সপ্রেসওয়ের নীচে লোহার গ্রিল বসানোর কাজ করছিলেন। সেই সময় DL7CT-3165 নম্বরের একটি সাদা গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের পিষে দেয়।দুর্ঘটনায় বিজেন্দ্র (৫৮-৬০) এবং পাপ্পু সিংহ (৫৮-৬০) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। দু’জনেই উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা। গুরুতর আহত সতীশ চন্দ (৪৫) এবং রামকুমার (২৮)-কে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা সঙ্কটজনক।

আরও পড়ুনঃ জামাইয়ের প্রেমে হাবুডুবু পাঁচ সন্তানের মা, তারপর যা ঘটল…

পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ২০ বছরের পড়ুয়া বেদান খন্না। দুর্ঘটনায় তিনিও আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ফর্টিস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে মদ্যপান করেছিলেন কি না, তা পরীক্ষা করা হচ্ছে। ঘটনার পর গুরুগ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলা রুজু করেছে। ইতিমধ্যেই দু’জনকে আটক করা হয়েছে। ঘটনায় যুক্ত আরও দু’জনকে তদন্তে যোগ দেওয়ার জন্য নোটিস পাঠানো হচ্ছে। গাড়ির মালিকের বয়ানও নথিভুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন