অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির মধ্যে সাপ! হাসপাতালে একাধিক শিশু

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির সঙ্গে রান্না করা হয়েছে সাপের বাচ্চা! আর সেই খিচুড়ি খেল শিশুরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির সঙ্গে রান্না করা হয়েছে সাপের বাচ্চা! আর সেই খিচুড়ি খেল শিশুরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। সাপ-সহ রান্না করা খিচুড়ি শিশুরা খেয়ে ফেলায় আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন অভিভাবকরা। শিশুদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

শনিবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে মরা সাপের বাচ্চার দেখা মেলে। আর সেই খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ততক্ষণে একাধিক শিশু সেই খিচুড়ি খেয়ে ফেলেছে। এর পর তাদের অভিভাবকরা ঘটনার কথা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন। ভয়ে, আতঙ্কে শারীরিকভাবে অসুস্থ অনুভব করতে শুরু করে শিশুরা। প্রতিদিন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৭০ থেকে ৭৫ জন শিশু এবং ২৫ জন প্রসূতি খিচুড়ি খান বলে জানা গিয়েছে।

এদিন বিষ্ণুপুরের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে স্থানীয় এক শিশু খিচুড়ি নিয়ে বাড়ি যায়। এর পর তার মায়ের নজরে পড়ে খাবারের থালায় পড়ে রয়েছে একটি মরা সাপ! এই পরই অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। শুরু হয় বমি। তড়িঘড়ি তাকে নিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যাওয়া হয়। এরপরই শোনা যায়, আরও কয়েকজন শিশু অসুস্থ বোধ করতে শুরু করেছে। তাদেরও বিষ্ণুপুরের ওই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনা নিয়ে বিষ্ণুপুরের পুরপ্রধান গৌতম গোস্বামী জানান, ‘ওই আইসিডিএস-এর কোনও শিশু বা প্রসূতির তেমন শারীরিক সমস্যা নেই। তবু কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা, আতঙ্কগ্রস্ত হয়েই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ওই কেন্দ্রের খিচুড়ির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’ (ছবি প্রতীকী)

নিখোঁজ হওয়ার ৭ দিন পর উদ্ধার কানাডিয়ান অভিনেতার নিথর দেহ

উঠছে ধর্মঘট, টানা পাঁচদিন বন্ধ থাকছে না স্টেট ব্যাঙ্ক, চিন্তামুক্ত গ্রাহকরা

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর

সিকিমে প্রবল দুর্যোগ, জলস্তর বৃদ্ধি, যান চলাচল বন্ধ ম্যাঙ্গান-চুংথাং সড়কে

নন্দীগ্রাম–হলদিয়া ব্রিজের প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী, তৎপর জেলা প্রশাসন

কসবায় জাভেদ খানের অফিসে নোটিস কলকাতা পুরসভার, সরগরম এলাকা

পার্টি অফিসে মজুত অস্ত্র-বোমা! গ্রেফতার তৃণমূলের দাপুটে নেতা

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

১১ জনকে ধর্ষণ করে খুন, ১২ বছরেও ফাঁসির সাজা কার্যকর হয়নি ধর্ষকের

বাজারে জল নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে বহুতল, পরিদর্শনে গিয়ে কড়া বার্তা দিলেন সিঙ্গুরের বিধায়ক

‘পুষ্পা পালিয়েছে, ওর বস কখন পশ্চিমবঙ্গ থেকে পালায় দেখুন’, কটাক্ষ সুকান্তর