‘তুমি যে সুইমিং পুলে কে তা জানতো’ , জলে নামতেই সম্মুখীন মহাবিপদের, কি ঘটল?

Share:

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি:  ভয়ংকর কান্ড সিউড়িতে। সুইমিং পুল পরিষ্কারের কাজে নেমেছিলেন এক ব্যক্তি, কিন্তু সেখানেই লুকিয়ে ছিল এক বিপদ। সিউড়িতে মর্মান্তিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সুইমিং পুল পরিষ্কার করতে গিয়ে বিষধর গোখরো সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে সিউড়ির ইনডোর স্টেডিয়ামের সুইমিং পুল পরিষ্কার করছিলেন মাধাই মাহারা (প্রায় ৪০), এমনটাই জানা গিয়েছে। সেই সময় আচমকাই একটি গোখরো সাপ তাকে কামড় দেয়। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মৃতের বাড়ি সিউড়ির গোবরা এলাকায়।

ঘটনার পর সুইমিং পুলে থাকা সাপটিকে ধরার জন্য বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে খবর দেওয়া হয়। তবে তিনি ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা সাপটিকে একটি বড় পলিব্যাগে ভরে সুইমিং পুলের ধারে রেখে দেন। পরে দেখা যায়, পলিব্যাগের মধ্যেই সাপটি মারা গিয়েছে। অনুমান করা হচ্ছে, দীর্ঘক্ষণ প্যাকেটবন্দি অবস্থায় প্রচণ্ড গরমের মধ্যে থাকার কারণেই সাপটির মৃত্যু হয়েছে।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবারে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের কর্মী ও স্থানীয় বাসিন্দারাও ঘটনায় স্তম্ভিত। সোমবারই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপরই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে এবং শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে। ঘটনার পর সিউড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনা বাড়ছে বলেই দাবি স্থানীয়দের। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসার ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই প্রাণ বাঁচানো সম্ভব।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির