ফ্রিজের মধ্যে ফুলকপিকে জড়িয়ে রয়েছে সাপ, চাঞ্চল্য মালদহে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজার থেকে সকলেই আমরা সবজি কিনি। অনেক সময় তাড়াহুড়োয় হয়তো লক্ষ্য করা হয় না বাজারের থলেতে আদপে কী হল। আসলে ব্যস্ততায় বাজার করা, বাড়ি ফিরে তড়িঘড়ি খেয়ে বেরোনো। আর তাতেই আসতে পারে বিপদ। বিপদ এলো প্রায় না বলে।

মালদহের ইংলিশ বাজার পুরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লী এলাকার বাসিন্দা রাজু রায়। প্রতিদিন সকালে উঠে বাজার করা তাঁর নেশা। এদিন সকালেও নিয়ম করে বাজারে যান তিনি। এখন শীতকাল, সবজি খেয়েই তো সুখ। তাই ঝলঝলিয়া বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে বাড়িতে কিনে নিয়ে আসেন দুটি ফুলকপি। তারপর ফ্রিজেও রেখে দেন সেগুলি। পরের দিন সকালে স্ত্রী রান্না করার জন্য ফ্রিজ থেকে ফুলকপি গুলো বের করতে গিয়ে তো চকশু চড়কগাছ হয়ে যাওয়ার জোগার।

সকাল সকাল যেন আত্মমারাম খাঁচা ছাড়া হওয়ার মতো অবস্থা। দেখা যায় ফুলকপির ভেতরেই পেঁচিয়ে রয়েছে একটি সাপ। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সকলে। ভয়ে চিৎকার শুরু করেন তিনি। স্ত্রীর চিৎকার শুনে ছুটে আসেন রাজু রায় নিজে। তিনি কোনওক্রমে ফ্রিজের ট্রে বাইরে নিয়ে গিয়ে জঙ্গলে সাপটিকে ছেড়ে আসেন। এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন তিনি। সেই সঙ্গে সকলকে সচেতন করেছেন। বলেছেন বাজার থেকে সবজি কেনার সময় অবশ্যই দেখে কিনুন। বাড়িতে ফ্রিজে ঢোকানোর আগে অবশ্যই ভাল করে দেখে তবে ফ্রিজে রাখুন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা এখন বাজার যেতেই যেন ভয় পাচ্ছেন।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স