‘সাপ-লুডো’ খেলতে খেলতে ভোটের প্রচার! নতুন কৌশল তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের প্রচারে নতুন কৌশল নিয়ে মাঠে নামল তৃণমূল। এবার সাপ-লুডোর বোর্ডকেই হাতিয়ার করে ভোটারদের কাছে পৌঁছতে দেখা যাচ্ছে শাসকদলের কর্মী-সমর্থকদের। অশোকনগরের ১৪ নম্বর ওয়ার্ডে দেখা গেল,  বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ ভাবে তৈরি এই লুডোর বোর্ড। সেই বোর্ডে সাধারণ সাপ-লুডোর ছকেই যুক্ত করা হয়েছে রাজনৈতিক বড় বার্তা।

ছক্কা পড়লে যেমন গুটি এগোচ্ছে, তেমনই পথে রয়েছে তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের ‘সাফল্যের সিঁড়ি’। সেই তালিকায় রয়েছে বাংলার বাড়ি, নতুন কৃষি বাজেট, বার্ধক্য ভাতা, যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক জনমুখী প্রকল্প। অন্যদিকে,  বোর্ডের ‘সাপ’-এর ঘরগুলিতে চিহ্নিত করা হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখ। সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মুখ।

এই প্রতীকী উপস্থাপনার মাধ্যমে বিজেপির ‘ব্যর্থতা’ তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে দাবি তৃণমূলের। দলীয় কর্মীদের কথায়, অবসর সময়ে বিনোদনের মাধ্যম হিসেবে এই লুডো দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। পাড়ার মোড় থেকে বাড়ির উঠোন, সব জায়গাতেই এখন জমে উঠছে খেলা। বিশেষ করে মহিলাদের মধ্যে এই লুডুর বোর্ডে খেলার জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূলের দাবি, এই অভিনব প্রচারের মাধ্যমে যেমন সাধারণ মানুষ সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পারছেন, তেমনই রাজনৈতিক বার্তাও পৌঁছে যাচ্ছে সহজভাবে। ভোটারদের সঙ্গে সংযোগ বাড়াতে এ ধরনের সৃজনশীল প্রচার কৌশল কার্যকরী ভূমিকা নিচ্ছে বলেও দাবি তৃণমূল নেতৃত্বের। সব মিলিয়ে, ভোট আবহে অভিনব এই সাপ-লুডোর বোর্ড ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক খেলা, যা এই বঙ্গের ভোটে বিশেষ নজর কাড়ছে।

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা