সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

বাড়িতে সাপ ঢুকলে বিপদ থেকে রক্ষা পেতে ডাক পড়ত যাঁর, ভাগ্যের পরিহাসে সেই সাপের কামড়েই মৃত্যু হল তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে সাপ ঢুকলে বিপদ থেকে রক্ষা পেতে ডাক পড়ত যাঁর, ভাগ্যের পরিহাসে সেই সাপের কামড়েই মৃত্যু হল তাঁর। হ্যাঁ, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মেদিনীপুর সদর ব্লকের কুকুরমুড়ি এলাকায়। সাপ উদ্ধার করে কৌটোয় ঢোকাতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই এলাকার ‘সর্পবন্ধু’ তপন সিংহের (৫৪)।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সোমবার (৩১ অগস্ট) সন্ধেয় কুকুরমুড়ি এলাকায় এক গৃহস্থের বাড়িতে সাপ ঢোকার খবর পেয়ে উদ্ধার করতে যান তপন। তিনি সাপটি উদ্ধার করে কৌটোয় ঢুকিয়ে ফেলেন। এর কিছুক্ষণ পর ওই বাড়ির আরও একটি জায়গা থেকে আরেকটি সাপ বের হয়। সেটিও উদ্ধার করতে যান তপন। সেখানে একটি বিশাল খরিশ সাপ দেখতে পেয়ে তিনি ক্যাচার দিয়ে ধরেও ফেলেন। এরপর সাপটিকে কৌটোয় ভরতে ভরতে তিনি নদিয়ার এক যুবকের সাপের কামড়ে মর্মান্তিক পরিণতির কথা বলতে থাকেন। তখনই খরিশ সাপটি তাঁর আঙ্গুলে কামড়ে দেয়। কিন্তু বাড়িতে ফিরে বিষয়টি কাউকে জানাননি তিনি। নিজেই গাড়ি চালিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পথে রওনা দেন। কিন্তু মাঝপথেই তিনি জ্ঞান হারান। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই সাপের কামড়ের ৩৫ থেকে ৪০ মিনিট পর তপন হাসপাতালে গিয়েছিলেন। ততক্ষণে বিষ শরীরে প্রবেশ করে গিয়েছিল তাঁর। তাই হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

তপন পেশায় একজন গাড়ির চালক ছিলেন। তবে গাড়ি চালানোর পাশাপাশি সাপ ধরাও তাঁর নেশা ছিল। অথচ সেই সাপের ছোবলেই প্রাণ গেল তার! স্থানীয়রা জানিয়েছেন গতকাল সাপ ধরার পর তপন সবাইকে বলেছিলেন, বর্ষাকালে ব্যাঙ ধরতে গর্ত থেকে বেরিয়ে আসে সাপ। সাপ বেরোলে কেউ কখনও মারবেন না। আমার নম্বরে ফোন করবেন বা বনদফতরে জানাবেন। কেউ সাপ ধরতে যাবেন না। নদিয়ার এক দাদাও এ ভাবে মারা গিয়েছিলেন। এ কথা বলতে বলতেই সাপ ছোবল মারে তাঁর আঙ্গুলে। 

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির