অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকি দেওয়া, হেনস্থার অভিযোগে গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় 'তারকাটা টিঙ্কু'-নামে খ্যাত এক নেটপ্রভাবী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকি দেওয়া, হেনস্থার অভিযোগে গ্রেফতার সোশ্যাল মিডিয়ায় ‘তারকাটা টিঙ্কু’-নামে খ্যাত এক নেটপ্রভাবী। পশ্চিম মেদিনীপুরের শালবনি থানা এলাকার ঘটনা। ধৃত ইউটিউবারের নাম কার্তিক মাহাতো। তিনি শালবনি থানার রঞ্জা এলাকার বাসিন্দা। তাঁকে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মেদিনীপুর সিজিএম আদালতে হাজির করানো হয়েছে। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর তাঁর তদন্তকারী অফিসারকে কেস ডায়েরি নিয়ে আদালতে হাজির হতে বলা হয়েছে।

শালবনির বিডিও স্বর্ণাভ হালদারের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর রাতে গাড়িতে চেপে বড়সিজুয়া এলাকায় একটি সরকারি কাজে যাচ্ছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও দুই সরকারি কর্মকর্তা ছিলেন। রাত তখন প্রায় ১১টা ৪০ মিনিট। বড়সিজুয়ার রাস্তায় ঢুকতেই তাঁদের গাড়ি আটকান চার যুবক। তাঁদের গাড়ির কাঁচ খোলার চেষ্টা করেন। লাত্থি মেরে দরজাও খোলার চেষ্টা করেন। কী হয়েছে জানতে চাইলে, চার যুবক বলেন, বিডিওর গাড়ি পরীক্ষা করা হবে। আর তাঁদের পেছন থেকে নির্দেশ দিতে থাকেন নেটপ্রভাবী কার্তিক। এরপর বিডিও ও সরকারি কর্মকর্তারা তাঁদের নিজেদের পরিচয় দিলে তাঁদের হুমকি দেয় অভিযুক্তরা।

এরপরেই বিডিও নেটপ্রভাবী সহ চার যুবকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, গাড়ি আটকানো ও হুমকি দেওয়ার অভিযোগ করেন থানায়। তার পর পদক্ষেপ নেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত কার্তিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১২৬(২), ১৩২, ৩৫১(২), ৩/৫ ধারায় মামলা রুজু হয়েছে। কার্তিকের বিরুদ্ধে সম্প্রতি মাজমাধ্যমে বিধায়কদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করায় বিতর্ক তৈরি হয়েছিল।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর