ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

তারকা প্রার্থীকে দেখতে স্বাভাবিকভাবেই অলিতে গলিতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সেখানেই ঘটল বিপত্তি। এক মহিলা ভক্তের কাণ্ডে থ হয়ে গেলেন সোহম নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মা মা একটু হরলিক্স দেবে, চেটে চেটে খাব’, কয়েক দশক আগে ‘ছোট বউ’ চলচ্চিত্রে পর্দার মা সন্ধ্যা রায়ের কাছে এমনটাই আব্দার করেছিলেন মাস্টার বিট্টু। সেই শিশুশিল্পী এখন টলিউডের দাপুটে নায়ক, পাশাপাশি চণ্ডীপুরের বিদায়ী বিধায়ক সোহম চক্র বর্তী। যদিও ছাব্বিশের নির্বাচনে করিমপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন সোহম। যেখানে আগামী ২৯ এপ্রিল ভোট। তাই শেষ মুহূর্তে জোরকদমে প্রচার সারছেন অভিনেতা, কেননা এবার তিনিই নদিয়ার করিমপুরের তৃণমূলের তুরূপের তাস। কিন্তু হরলিক্স আর সোহমের কানেকশন যেন আজীবনের, সম্পত্তি সেই প্রমাণ আরও একবার হাতেনাতে মিলল টলি তারকার।২৩ এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে রাজ্যের ১৫২ আসনে। দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল, রাজ্যের ১৪২ কোটি। এবার ‘পাখির চোখ’ রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনের দিকে। সুতরাং আর বেশিদিন বাকি নেই।

ব্যালটে ভাগ্য নির্ধারণের আগে শেষবেলার প্রচারে ঝড় তুলেছেন প্রার্থীরা। খাওয়া-নাওয়া ভুলে আমজনতার দুয়ারে দুয়ারে জনসংযোগ সারছেন তাঁরা। সোহম চক্রবর্তীও ব্যতিক্রম নন। কাঠফাটা রোদকে উপেক্ষা করেই করিমপুরের জনগনের দুয়ারে দুয়ারে জনসংযোগ করছেন। তারকা প্রার্থীকে দেখতে স্বাভাবিকভাবেই অলিতে গলিতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। সেখানেই ঘটল বিপত্তি। এক মহিলা ভক্তের কাণ্ডে থ হয়ে গেলেন সোহম নিজেই। মুহূর্তেই তা ক্যামেরাবন্দী হয়ে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচারের একেবারে শেষ লগ্নে থালা-বাটি নিয়ে অভিনেতার কাছে এগিয়ে আসছেন এক মহিলা অনুরাগী। সেই থালায় এনার্জি ড্রিঙ্ক হরলিক্সের দুটো পাউচ রাখা রয়েছে।

 

এরপর ওই মহিলা আচমকাই কাঁচি দিয়ে হরলিক্সের পাউচ কেটে ফেলেন। সামনেই দাঁড়়ানো তারকা প্রার্থী সোহমকে সেই প্যাকেট ধরিয়ে আব্দার করেন, ‘আমি ছোটবেলা থেকে আপনার ছবি দেখেছি। আমার এই অনুরোধ আপনাকে রাখতেই হবে। চেটে চেটে হরলিক্স খেতেই হবে।” ভোটপ্রচারে বেরিয়ে হরলিক্স খাওয়ার আজব অনুরোধ বোধহয় এযাবৎকাল কেউ পাননি। প্রচারের মাঝে এহেন কাণ্ডে খানিকটা বিব্রত হন সোহম নিজেও! তবে বিরক্তি না বুঝতে দিয়ে তিনি মহিলাকে সটান বলেন, “ছোট বাচ্চাগুলো আছে, ওদের দিন।” তারকা প্রার্থীর উত্তরে মুহূর্তে হাততালির ঝড় ওঠে। উল্লেখ্য, ‘ছোটবউ’ সিনেমা যখন মুক্তি পেয়েছিল, সোহমের বয়স তখন মাত্র তখন চারবছর ছিল। ছবিতে তাঁর হরলিক্সের সংলাপটি এখনও জনপ্রিয়।কিন্তু প্রচারে বেরিয়ে যে অভিনেতাকে হরলিক্স খেতে কেউ বলবে তা হয়তো কল্পনা করতে পারেননি সোহম নিজেও।

Asian Games 2026: ভারতের দাপট অব্যহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!